শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সড়ক অবরোধ করে বিএনপির পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০২:৩৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং সড়ক অবরোধ করেছেন দলটির সাবেক পদবঞ্চিত নেতারা।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মজমপুর গিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম  উল হাসান অপু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ উপজেলা থেকে আগত নেতারা।

পদবঞ্চিত নেতারা বলেন, ‘যে সমস্ত নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের নিয়ে কমিটি দেয়া হয়েছে। এর পাশাপাশি আজকে যাদের নামে ২০ /২৫টি করে মামলা, যারা রাজপথে ছিলেন, যারা জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে, যারা রাজপথে গরম করেছেন, তাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। তারই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি।’

তারা আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আপনি এই বিষয়টি দেখবেন। অতি দ্রুত ওই কমিটি বাতিল করে, যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছেন তাদের সমন্বয় করে নতুন কমিটি দেয়া হোক। যতদিন এই কমিটি না দেয়া হবে আমরা ততদিন রাজপথে থাকবো। প্রয়োজন হলে এ আন্দোলনকে বেগবান করে কুষ্টিয়া শহর অচল করে দেয়া হবে।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা