মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

মূর্খতার যুগ থেকে পনাহ চেয়ে নবীজি যে দোয়া করতেন

নবীন নিউজ, ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ১২:৪১ পি.এম

সংগৃহীত ছবি

এ দোয়াটি আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার যুগের পরে আসা এক বিশেষ সময় থেকে পানাহ চেয়ে করেছিলেন। যেখানে মানুষের মধ্যে জ্ঞান ও সহনশীলতার প্রতি সম্মান কমে যাবে। নবীজির (সা.) এই দোয়া আমাদেরকে শিক্ষা দেয়, এমন একটি সময় আসতে পারে যখন মানুষের অন্তরে ভদ্রতা, বিনয় ও ইলমের মর্যাদা থাকবে না।

কঠিন সময়ের এ চিত্র আমাদের জন্য একটি শিক্ষণীয় বার্তা বহন করে—যাতে আমরা আল্লাহর সান্নিধ্য কামনা করে এমন যুগ থেকে নিজেদের রক্ষা করতে পারি। এখানে আমরা দোয়াটি, এর উচ্চারণ এবং অর্থসহ উপস্থাপন করছি।

اَللّٰهُمَّ لَا يُدْرِكُنِيْ زَمَانٌ وَّلَا يُدْرِكُوْا زَمَانًا لَّا يُتَّبَعُ فِيْهِ الْعَلِيْمُ، وَلَا يُسْتَحْيٰى فِيْهِ مِنَ الْحَلِيْمِ، قُلُوْبُهُمْ قُلُوْبُ الْأَعَاجِمِ، وَأَلْسِنَتُهُمْ أَلْسِنَةُ الْعَرَبِ.
 
উচ্চারণ: আল্লাহুম্মা লা ইয়ুদরিকুনি জামানুন ওয়ালা ইয়ুদরিকু জামানান লা ইয়ুততাবা' ফিহিল আলিমু, ওয়ালা ইউস্তাহইয়া ফিহি মিনাল হালিমি। কুলুবুহুম কুলুবুল আজিমি ওয়া আলসিনাতুহুম আলসিনাতুল আরাব।

অর্থ: হে আল্লাহ! এমন এক যুগ যেন আমাকে না পায় এবং এরাও যেন সেই যুগে পৌঁছাতে না পারে, যখন জ্ঞানীদের অনুসরণ করা হবে না এবং সহনশীলদের সম্মান দেখানো হবে না। তাদের অন্তর হবে বিদেশীদের মতো—কঠিন ও কপটতায় ভরা, অথচ তাদের ভাষা হবে আরবীয়দের মতো বিনয়ী।
 
এ দোয়াটি আমাদেরকে একটি অস্থির সময় থেকে রক্ষা পেতে শেখায় যেখানে ইলমের মূল্য থাকবে না, ভদ্রতার কোনো মর্যাদা থাকবে না। রসুল (সা.) এমন এক যুগ থেকে পানাহ চেয়েছেন, যেখানে আত্মিক শুদ্ধতার চেয়ে কপটতা ও কঠোরতা থাকবে বেশি। তার এই দোয়া আমাদেরকে সতর্ক করে যে, আমরা যেন নিজেদের অন্তরকে কোমল ও বিনয়ী রাখার চেষ্টা করি, এবং জ্ঞান ও ভদ্রতার মর্যাদা ধরে রাখি।
 
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ দোয়া আজকের যুগের জন্যও প্রাসঙ্গিক, যখন ইলম ও সহনশীলতার অভাব দেখা যাচ্ছে এবং মানুষ প্রায়শই সত্য ও সম্মানের পথ থেকে বিচ্যুত হচ্ছে। এই দোয়া আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা যেন এই ধরনের পরিস্থিতি থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমাদের চরিত্রকে এমনভাবে গড়ে তুলি, যেখানে অন্তরে থাকবে কোমলতা আর মুখের ভাষায় থাকবে বিনয়। আল্লাহ আমাদের সকলকে সেই কঠিন সময় থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে নেক ও সহনশীলতায় পূর্ণ করুন। আমিন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?