নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
জামিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী বলেছেন, তাবলিগের চলমান বিরোধ কীসের তা বর্তমান উপদেষ্টা শাসিত সরকারের বোঝা দরকার। তিনি বলেন, এই বিরোধ শুধু দৃষ্টিগত বিরোধ নয় বরং ধর্মীয় বিরোধ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে এ কথা বলেন তিনি।
মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী মাওলানা সাদ কান্ধলভীকে উদ্দেশ্য করে বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ তাআলার ভুল ধরে, যে নবীর ভুল ধরে তাকে সুযোগ দিলে উম্মাহকে গোমরাহ করবে। অতএব এই বিরোধ শুধু দৃষ্টিগত বিরোধ নয় বরং ধর্মীয় বিরোধ।’
তিনি বলেন, ‘যেহেতু তাবলিগ জামাত দেওবন্দ সৃষ্টি করেছে। তাই দেওবন্দ যে সিদ্ধান্ত জানাবে সেটাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত হতে হবে।’
বিরোধের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর নেজাম দিয়েছেন আল্লাহ তাআলা। সূর্য-চন্দ্র, গ্রহ তারা, পশুপাখি জীবজন্তু সবকিছু আল্লাহ তাআলার সেই নিয়ম মেনে চলে। তাই তাদের মাঝে শান্তি বিরাজ করে। মানবজাতির নেজামও আল্লাহ তাআলা ঠিক করেছেন। তাদেরকে আইনকানুন শিখিয়েছেন নবীগণ। তাদের অবর্তমানে সেই দায়িত্ব পালন করেন হজরত ওলামায়ে কেরাম। কিন্তু আমরা দেখতে পাই ইহুদিরা আল্লাহর আইন না মানতে নিজের হাতে নবীদের হত্যা করেছে। নিজের হাতে আলেমদের হত্যা করেছে।’
মাওলানা ফরিদী বলেন, ‘২০১৮ সালে দেখা গেল ইহুদিদের মতো তাবলিগের নামে আলেমদের গায়ে হাত তুলেছে ও হত্যা করেছে সাদপন্থিরা। এটা বড় ভয়ংকর। বিষয়টি বর্তমান উপদেষ্টা সরকারের বোঝা দরকার। এই বিরোধ কেন তাও বুঝতে হবে। এই বিরোধের অনেকগুলো কারণের একটি হলো, মাওলানা সাদ কান্ধলভী আল্লাহ তাআলা ও নবী মুসা আলাইহিস সালামের সিদ্ধান্তকে ভুল বলেছে।’
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হজরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছেন। মাওলানা সাদ বলেন, তিনি উম্মতকে রেখে চলে গেছেন বিধায় তারা গোমরাহ হয়েছে। যেখানে আল্লাহ তাআলা ৩০ দিনের জন্য মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন আর নবী সেই আদেশ পালন করতে গেছেন। সেখানে আল্লাহর আদেশ পালনকে যে ভুল বলে তার কোনো যোগ্যতাই নেই তাবলিগ জামাতের নেতৃত্ব দেয়ার।’
উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।
২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করেন তারা। প্রথম পর্বে এই সম্মেলনে যোগদানকারী জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। তবে ২০২৫ সালের ইজতেমায় সাদপন্থিরা প্রথম পর্বে ইজতেমা আয়োজন করতে চাইলে এর বিরোধিতা করেন আলেম-ওলামা এবং সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের ডাক দেন তারা।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?