নবীন নিউজ ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ০৩:২৪ পি.এম
সংগৃহীত ছবি
কোথাও ভঙ্গুর, জোড়াতালি আর ঝুঁকিপূর্ণ বাঁধ; কোথাও-বা বাঁধই নেই। বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের নদী ভাঙনে বাস্তুহারাদের সংখ্যা যেন বাড়ছেই। বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। চলতি বর্ষা মৌসুমেও বরিশাল বিভাগে অন্তত ৩০ হাজার মানুষ নিজের ঘরছাড়া হয়েছেন। ঝুঁকিতে দার্শনিক আরজ আলীর বাড়িও। নদীশাসনের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে বাঁধ মেরামত ও নতুন করে নির্মাণসহ কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।
জ্ঞানের আলো ছড়ানো আরজ আলী মাতুব্বরের বাড়ি বরিশাল সদর উপজেলার লামছড়ি গ্রামে। নদী ভাঙনের করাল গ্রাস ছুঁই ছুঁই করছে বসত বাড়িসহ সব স্থাপনা, এমনকি তার কবরও। নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এরই মধ্যে বিলীন হয়ে গেছে হাজারো পরিবারের সহায়-সম্বল।
স্থানীয় শহীদ মৃধা জানান, সরকার পরিবর্তন হয়; কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না। বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা ঠেকাতে শুষ্ক মৌসুমে সরকারের উচিত কাজে হাত দেয়া।
পারভিন বেগম নামে এক গৃহবধূ জানান, নদী ভাঙন রোধে বারবার তারা ধরনা দিলেও টেকসই কোনো বাঁধ দেয়া হয়নি।
বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিটিতেই একই দুর্দশা। বেড়িবাঁধ আছে ৩ হাজার ২০০ কিলোমিটার। কিন্তু অভিযোগ, এসব বাঁধের কাঙ্ক্ষিত রক্ষণাবেক্ষণ নেই। অনেক অংশ আছে ঝুঁকিতে। একেকটি দুর্যোগের পর বিনষ্ট হয়; কিন্তু তা সংস্কারে পদক্ষেপে থাকে ধীরগতি।
৩৭৩ বর্গ কিলোমিটারের ভোলার মনপুরাকে রক্ষায় রয়েছে ৭৮ কিলোমিটার বেড়িবাঁধ। তবে এ বাঁধের ১২টি স্থানে ১৬৫ মিটার অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয় ঘূর্ণিঝড় রেমালে। ক্ষতিগ্রস্ত আরও ৯ কিলোমিটার অংশ, যা পড়ে আছে কঙ্কালের মতো। ঝড়-জলোচ্ছ্বাসে উপজেলার দেড় লক্ষাধিক মানুষের দিন কাটছে শঙ্কায়।
ঝালকাঠিতে ৩৮৪ কিলোমিটার বেড়িবাঁধের এক-তৃতীয়াংশই ভাঙনে বিলীন হয়ে গেছে। জেলার ৪ উপজেলার মাঝ দিয়ে বয়েচলা সুগন্ধা ও বিশখালীর ভাঙনে গত ২৫ বছরে কমপক্ষে ৫০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। স্থায়ী বাঁধের চাহিদা দেয়াটা কেবল চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ।
একই দুর্দশা পিরোজপুরে। জেলার ৩৪৯ কিলোমিটার বাঁধের মধ্যে ১৪৪ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ।
আর পটুয়াখালীর ১ হাজার ৩০০ কিলোমিটার বাঁধের ১৮ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। প্রতি বছর শত শত পরিবার ঘরবাড়ি হারা হলেও বাঁধ মেরামতে নেই কোনো উদ্যোগ।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হান্নান জানান, বেড়িবাঁধ ও নদীশাসনে ১২টি প্রকল্প চলমান। এসব প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ চলছে। এছাড়া, যেকোনো সাইক্লোন-ঘূর্ণিঝড় মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া রয়েছে। সেটি অনুমোদন হলে দক্ষিণাঞ্চলে মাইলফলক সৃষ্টি হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা