পবিত্র মাহে রমজান আসন্ন। এর পরই রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে হাজির হবে এই মাস। এ মাসের বিশেষ আমল রোজা। রোজা মানুষকে আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক করিয়ে দেয়। বিশ্বজুড়ে সমস্ত ধর্মীয় রীতি-নীতি মেনে মাসটি পালন করেন মুসলমানেরা। থাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণও।
পুরো একমাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটে থাকার ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই, সেইসঙ্গে রয়েছে স্বাস্থ্য উপকারিতাও।
বিশেষজ্ঞরা বলছেন, রোজার রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও। এটি শরীর ও মনকে সুস্থ রাখে। চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে শরীরে যেসব উপকার হয়-
নিয়ন্ত্রণে রাখে ব্লাড সুগার
বেড়েই চলেছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। তাই সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, রোজা রাখলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেকগুলো গবেষণায়ই উঠে এসেছে এমন তথ্য। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতে বাড়ে। যে কারণে কমে ইনসুলিন রেজিস্টেন্স। যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখবেন এবং সে অনুযায়ী খাবার খাবেন।
প্রদাহ কমাতে কাজ করে
বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। আবার অনেকের শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। যাদের হার্টের অসুখ, ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি ধরনের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায়।
রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
পৃথিবীতে যত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন তাদের মধ্যে হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
বৃদ্ধি করে মস্তিষ্কের ক্ষমতা
আমাদের বেশিরভাগ কাজ কিংবা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কই। আপনার মস্তিষ্কের ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই আপনি হয়ে উঠবেন অনন্য। আর এই কাজে আপনাকে সাহায্য করবে রোজা পালনের মতো অভ্যাস। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। সেইসঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়।
নিয়ন্ত্রণে রাখে ওজন
ওজন কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকার পরও ওজন কমে না অনেকের। রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন। সুফল পাবেন দ্রুতই। কারণ এসময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে। ফলে ফ্যাট পুড়বে দ্রুত। কমে আসবে ওজন। পবিত্র রমজান এভাবেই শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?