নবীন নিউজ ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১২:১৫ পি.এম
সংগৃহীত ছবি
ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। নগদ অর্থ, বাড়তি ছুটিসহ নানা প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু এরপরও চীনা তরুণদের মধ্যে বিয়েতে অনীহা বাড়ছেই। চলতি বছরের প্রথম নয় মাসে বিয়ে নিবন্ধন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অফিশিয়াল তথ্য অনুসারে, উল্লেখিত সময়ের মধ্যে দেশব্যাপী ৪৭ লাখ ৪৭ হাজার দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, এটি আগের বছরের তুলনায় ৯ লাখ ৪৩ হাজার কম।
গত শুক্রবার সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করেছে সরকার।
যেখানে ২০২৩ সালের প্রথম নয় মাসে ৫৬ লাখ ৯০ হাজার বিয়ে নিবন্ধন রেকর্ড করা হয়েছিল, যা ২০২২ সালের চেয়ে বেশি।
দেশজুড়ে বাড়তে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে অনেক তরুণ বিয়ে বিলম্বিত করছে। এই প্রবণতা দেশটির নীতি নির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়াতে বিভিন্ন নীতি প্রণয়ন করছে সরকার।
চীন সম্প্রতি একটি খসড়া আইন সংশোধন করেছে, যা বিয়ে নিবন্ধন করা সহজ করে দিয়েছে এবং বিচ্ছেদের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে ১৯ লাখ ৬৭ হাজার বিচ্ছেদ নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ হাজার কম।
এর আগে চলতি বছর চীন জাতীয় স্তরে টানা দুই বছরের মতো জন্মহারে হ্রাস রেকর্ড করেছে। এই চিত্র উঠে আসার পরই মূলত সরকার নানা প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে তরুণদের বিয়ে ও সন্তান ধারণের সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করার ওপর জোর দিচ্ছে।
চীনে এখন বিয়ে এবং সন্তান নেওয়া আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। চীনা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং রীতিমতো ট্রেন্ডিং থ্রেডে পরিণত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংও বিষয়টি নিয়ে চিন্তিত। এ নিয়ে তিনি কথাও বলেছেন। প্রেসিডেন্ট শি বলেছেন, এ ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে পরিবার গঠনের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন প্রবণতা গড়ে তুলতে হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ