বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই শিক্ষককে জুতাপেটা করলো একই মাদ্রাসার পিয়ন

নবীন নিউজ ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ০৩:২৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদ্রাসা শিক্ষককে একই মাদ্রাসার পিয়ন কর্তৃক জুতাপেটা করার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) লংকারচর দাখিল মাদ্রাসায় উক্ত ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করে পিয়ন ময়দান আলীর স্থায়ী অপসারণ চেয়েছেন ওই মাদ্রাসার ভুক্তভোগী সহ সুপার মো. ফরিদুল ইসলাম ও এবতেদায়ী প্রধান মো. আব্দুল খালেকসহ সকল শিক্ষক। এ ঘটনায় মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের স্বাক্ষরিত  ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন লংকার চর দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী কিছুদিন পূর্বে মাদ্রাসার এক প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। সে দাওয়াতের উপহার দিতে শিক্ষক-কর্মচারীরা মিলে চাঁদা তুলে মাদ্রাসার পিয়ন ময়দান আলীর কাছে জমা রাখে। মাদ্রাসার ইবতেদায়ী শাখা প্রধান আব্দুল খালেক পিয়নের নিকট জমা রাখা সেই টাকা চাইতে গেলে পিয়ন ময়দান আলী দিতে অস্বীকৃতি জানায়। শুরু হয় বাকবিতণ্ডা।

এ সময় মাদ্রাসার সহ সুপার ফরিদুল ইসলাম পিয়নকে শান্ত হতে বলে। তখন পিয়ন ময়দান আলী নিজের পায়ের জুতা খুলে সহ সুপার ফরিদুল ইসলামকে পিটাইতে শুরু করে। এ সময় ইবতেদায়ী প্রধান আব্দুল খালেক বাধা দিতে গেলে পিয়ন তাকেও জুতা দিয়ে প্রহার করে। পরে ক্ষিপ্ত ময়দান আলীকে অন্যান্য শিক্ষকরা ধরে থামায়। তৎক্ষণাৎ স্থানীয়রা কৌশলে ময়দান আলীকে নিয়ে চলে যায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এর পূর্বেও সেই পিয়ন মাদ্রাসার শিক্ষকদের সাথে বহুবার অসদাচরণ এবং দুর্ব্যবহার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল শিক্ষক-কর্মচারীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের বলেন, পিয়ন ময়দান আলী যে কাজ করেছে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। প্রশাসনের কাছে আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার আরিফা আক্তার বলেন, সেই মাদ্রাসার সুপারের কাছে আমি বিষয়টি শুনেছি। আগামীকাল অফিসে গিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন যদি মাদ্রাসার ভেতর জুতাপেটা করে থাকে তাহলে অবশ্যই আইন বহির্ভূত কাজ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা