নবীন নিউজ ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ১১:১৭ এ.এম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই সেরা মনে করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর প্রত্যাশা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আবারও প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। রিপাবলিকান নেতার শাসনকালে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া এবং ইসরাইলের স্বার্থ রক্ষায় নেতানিয়াহু অনেক বেশি স্বাধীনতা পাবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
২০১৬ সাল থেকে ২০ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন বেশ সুসময় কেটেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সে সময় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া এবং ইসরাইলের স্বার্থ রক্ষার বিষয়গুলোতে বেশি স্বাধীনতা পেয়েছেন তিনি। নেতানিয়াহুর প্রত্যাশা আবারও হোয়াইট হাউজে ফিরবেন ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।
ইসরাইলে ইরানের হামলার পর ট্রাম্প নেতানিয়াহুকে তেহরানের পারমাণবিক ক্ষেত্রে হামলার পরামর্শ দেন। যদিও, ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রত্যক্ষ সমালোচনাও করেছেন। এছাড়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ৭ অক্টোবরের হামলা হিই না। যুদ্ধ বন্ধে ইসরাইলকে চাপ দেয়ার অঙ্গীকারও করেন তিনি।
কিন্তু ট্রাম্পের এ ধরনের অস্পষ্ট নীতি আর তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান বিবেচনায়, বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর পছন্দের প্রার্থী রিপাবলিকান নেতা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ‘নিজের সমস্যা নিয়েই বেশি ব্যস্ত থাকবেন’ এবং নেতানিয়াহুকে তার নিজের ইচ্ছে মতো গাজা ও লেবাননসহ অন্যান্য অঞ্চলে সংঘাত চালিয়ে যেতে দেবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞরা আরও বলছেন, নেতানিয়াহুর জন্য ট্রাম্পের জয় কেবল একটি রাজনৈতিক সুবিধা নয়, বরং তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ইসরাইলের স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক শীতল। বাইডেন ইরানের পরমাণু স্থাপনা নিয়ে সরাসরি আক্রমণের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন, যা নেতানিয়াহুর জন্য একটি চ্যালেঞ্জ।
এদিকে, ইসরাইলের এক জনমত জরিপে জানা যায়, ৬৮ শতাংশ ইসরাইলি মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করছেন। আর মাত্র ১৪ শতাংশ কমলা হ্যারিসকে বেছে নেন। বেশিরভাগ ইসরাইলি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইসরাইলের স্বার্থ রক্ষা হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ