শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

ধর্মঘটে কোয়াব, সোমবার দেখা যাবে না কোনো ডিশ চ্যানেল

নবীন নিউজ ডেস্ক ১০ মার্চ ২০২৪ ১২:৩০ পি.এম

ওটিটি কিংবা এফটিপি সার্ভারের মাধ্যমে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতারা। 

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান সংগঠনটির সভাপতি এ বি এম সাইফুল ইসলাম। 

সাইফুল ইসলাম বলেন, ব্যবসায় টিকতে না পেরে সোমবার (১০ মার্চ) সাময়িক ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সব টিভি সম্প্রচার সাময়িক বন্ধ থাকবে। এ সময় তিনি আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার আগে কেবল অপারেটরদের দাবিগুলো সরকারকে মেনে নেয়ার আহ্বান জানান।

ক্যাবল অপারেটরদের এই সংগঠনটির দাবিগুলো হলো—

১. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আইপিভিত্তিক ভিডিও প্রোগ্রাম, অনলাইন টিভি প্ল্যাটফর্ম এ এফটিপি, এনআইক্স, বিডিআইএক্সসহ অন্যান্য সার্ভারের মাধ্যমে কেবল টিভির দেশি-বিদেশি পে-চ্যানেল প্রচার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এগুলো অতিদ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। ক্যাবল অপারেটররা বৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনায় বাধা দূর করতে কালো আইন বাতিল করতে হবে।
 
২. ওটিপি, আইপি টিভি প্লাটফর্মে লিনিয়ার টিভি চ্যানেল প্রচার বন্ধ করাসহ যেন বিনামূল্যে প্রচারিত না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
 
৩. নীতিমালা ও বিধিমালার আলোকে অতি দ্রুততার সঙ্গে কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়নে যথাযথ নিতে হবে।
 
৪. কেবল টিভি ব্যবসার শৃঙ্খলা রক্ষার্থে পূর্বের নিয়মে ক্যাবল টিভি খাতে বিবিধ অভিযোগ ও অনিয়ম দ্রুত সমাধান করার জন্য এবং এই খাত থেকে সরকারের রাজস্ব আহরণে বাংলাদেশ টেলিভিশনকে এককভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
  
সভায়, ধর্মঘটে যাওয়ার আগে কেবল টিভি সেবাদাতাদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান সম্প্রচার সাংবাদিকদের সংগঠন-ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির নেতারা।
 
বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা বলেন, চার ঘণ্টা টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকলে বিনোদন কিংবা তথ্যসেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। অন্যদিকে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন টেলিভিশন মালিকরা। যা কোনোভাবেই কাম্য নয়। তাই এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন