সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

এবার ইন্টারনেটের দাম কমাতে আইনি নোটিশ

নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৫৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশন ওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএনের) দাম পুনর্নির্ধারণ ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণী বেঞ্চমার্ক নির্ধারণ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ ছয় জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী তানিজিলা রহমান জুঁই মহিউদ্দিন আহমেদের পক্ষে এই আইনি নোটিশ পাঠান।

এই নোটিশ পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, বিটিআরসির মহাপরিচালক আশিস কুমার কুণ্ডু, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হককে।
 
নোটিশে বলা হয়, গ্রাহকের প্রয়োজন মানসম্পন্ন এবং সর্বনিম্ন ২০ এমবিপিএস গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে সেবার মান নির্ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইজি ও এনটিটিএন’র সেবার মূল্য নামিয়ে আনা। যেহেতু, ব্রডব্যান্ড ইন্টারনেটের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইআইজি এবং এনটিটিএন যা গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য এই মাধ্যম দুটির কোয়ালিটি এবং দাম পুনর্নির্ধারণ করা অতি আবশ্যক। তবে নিয়ন্ত্রক কমিশন যদি গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়ে দেয় তাহলে অর্থের দিক থেকে হয়ত গ্রাহক উপকৃত হবে; কিন্তু সেবার মান আরও কমে যাওয়ার আশঙ্কা থাকে।
 
নিয়ন্ত্রক সংস্থা কিছু আইআইজিকে মনোপলি ব্যবসার লক্ষ্যে ২০২১ সালে ৩৬৫ টাকা ব্যান্ডউইথ রেট ধার্য করে উল্লেখ করে আরও বলা হয়,  বর্তমানে সকল আইআইজি ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে সেল করে। একইভাবে ২০২১ সালে এনটিএনের প্রতি এমবি সর্বনিম্ন ২৫ টাকা ধার্য করে রেখেছে। অথচ এনটিটিএনরা ৯ থেকে ১২ টাকার মধ্যে বর্তমানে ডাটা ক্যাপাসিটি বিক্রি করছে। মুক্তবাজার অর্থনীতিতে কম্পিটিশনের মাধ্যমে প্রাইস কমে যাচ্ছে, অথচ বিটিআরসি কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিয়ে বাবসা করার জন্য প্রাইজ বেঁধে দিচ্ছে যা মোটেও কাম্য নয়।
 
নোটিশে আরও বলা হয়, আইআইজি ও এনটিটিএনের দাম পুনর্নির্ধারণ করে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীদের সামর্থ্যের মধ্যে এনে দেয়া হলে গ্রাহক পর্যায়ে মূল্য কমিয়ে এনে মান নির্ধারণ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্ভব। গ্রাহকের কল্যাণার্থে আইআইজি এবং এনটিটিএন এর মূল্য পুনর্নির্ধারণ বা সংশোধন করা ও সেইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণ করা একান্ত জরুরি।
 
বিষয়টি সাত দিনের মধ্যে সমাধান করা না হলে নোটিশ দাতা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ওই নোটিশে জানানো হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন