নবীন নিউজ ডেস্ক ২৮ অক্টোবার ২০২৪ ১১:০১ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হলেই কেবল পশ্চিমবঙ্গে শান্তি ও উন্নয়ন সম্ভব বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ভারত-বাংলাদেশের ব্যস্ততম স্থল সীমান্ত পেট্রাপোলের মৈত্রী গেটের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছাড়াও দুই দেশের মধ্যে নিয়মিত পর্যটকদের যাতায়াত হয়। তাই এই সীমান্তের অবকাঠোমো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ টেনে আনেন অনুপ্রবেশ প্রসঙ্গও।
তিনি বলেন, অনুপ্রবেশ আটকাতে পারলে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব। বাংলাদেশ থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার লোক কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসে। যা রাজ্যের রোজগার বহুগুণে বাড়িয়ে দেয়।
অমিত শাহ আরও বলেন, একটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশগুলোর মধ্যে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়। বাংলাদেশ-ভারত, ভুটান-ভারত, নেপাল-ভারত, মিয়ানমার-ভারতের মধ্যে সংস্কৃতি, ভাষার আদান প্রধান বাড়বে। নতুন এ সহযোগিতার সম্পর্কের সূচনা হবে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের জনতাকে বলতে চাই ২০২৬ সালে পরিবর্তন এনে দেন। আমি এ অনুপ্রবেশকে সম্পূর্ণ বন্ধ করে দেব।
দুদিনের সফরে শনিবার রাতে কলকাতায় পৌঁছান অমিত শাহ। সীমান্তের মৈত্রী গেট উদ্বোধন করে কলকাতায় গিয়ে দলীয় সমাবেশ করেন।
বৈঠকে ড. সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী ছাড়াও দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় বসবে বলে দাবি বিজিপি নেতৃত্বদের।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ