নবীন নিউজ ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ০৮:৩৬ এ.এম
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ কাজীপুরে অশ্লীল নৃত্য পরিচালনার দায়ে দেড় শতাধিক নারী নর্তকী, দর্শক ও প্যান্ডেল পরিচালনা পরিষদের সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এছাড়াও অবৈধভাবে মেলা পরিচালনা ও অশ্লীল নৃত্য প্রদর্শনের মূলহোতাদের ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা আক্তার।
সোমবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় এই যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ৩১০ বছর যাবৎ সোনামুখীতে মেলা বসে। তবে এক সপ্তাহ যাবৎ এবারের মেলায় প্রচুর অশ্লীলতা দেখা যাচ্ছিলো। অশ্লীল নৃত্যের বেশকিছু ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দেড় শতাধিক নারী নর্তকী, দর্শক ও প্যান্ডেল পরিচালনা পরিষদের সদস্যকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও বাকি সবাইকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা আক্তার বলেন, সোনামুখী মেলায় ৩টি স্টলে অশ্লীল নৃত্য ও সংগীত পরিচালনার দায় কার্যবিধি ১৮৬০-এ ২৯৪ ধারায় ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রকাশ্যে অশীল নৃত্য পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা