নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০২:০৪ পি.এম
সংগৃহীত ছবি
কানাডার পর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র। খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা বিবিসি।
আমেরিকান তদন্তকারী সংস্থা আদালতে এফবিআই আদালতে গত মাসে দাবি করেছিল, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বিকাশ যাদব।
অভিযোগে যুক্তরাষ্ট্র বলেছে, পান্নুনকে হত্যার ছক কষতে বিকাশ যাদবকে নিয়োগ দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। তাকে একজন ‘সিনিয়র ফিল্ড অফিসার’ হিসেবে উল্লেখ করেছে ওই সংস্থা। ভারতের হয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা ও গোয়েন্দাগিরির কাজ করতেন তিনি।
অভিযুক্তকরণ নথিতে আরও উল্লেখ করা হয়, ভারতের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ হয়ে কাজ করতেন বিকাশ যাদব। পান্নুনকে হত্যার জন্য নিউইয়র্কে তার ঠিকানা, ফোন নম্বর ও প্রতিদিনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য ভাড়াটে নিখিল গুপ্তকে দিয়েছিলেন বিকাশ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাশ যাদব এখনো মুক্ত রয়েছেন। তাকে আটক করা যায়নি। অভিযুক্ত বিকাশ এখন ভারতেই রয়েছেন।
ধারণা করা হচ্ছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ফেরানোর জন্য মার্কিন সরকার পদক্ষেপ নিতে পারে। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পরপরই বিকাশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ।
গত সোমবার আরেক খালিস্তানি নেতা নিজ্জর হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জেরে অটোয়ায় ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। পাল্টা জবাবে ভারত থেকে কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ ছয়জন কূটনীতিককে বহিষ্কার করে নয়াদিল্লি। এ নিয়ে চাপের মুখে রয়েছে ভারত।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করে যুক্তরাষ্ট্রের আদালত। অজিত ডোভালের সঙ্গে তলব করা হয় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েল, বিকাশ যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, পান্নুন হত্যার জন্য দল ভাড়া করেছিলেন বিকাশ যাদব নামে এক ভারতীয় গোয়েন্দা এজেন্ট। এমনকি প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন তৎকালীন (র) প্রধান সামন্ত গোয়েল। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিষয়টি জানতেন। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন অস্বীকার করে এসেছে ভারত।
পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্র থেকে ফেরত আনে নিউইয়র্ক পুলিশ। গত বছর নিখিলকে গ্রেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। প্রায় একবছর পর চেক পুলিশ তাকে তুলে দেয় মার্কিন বিচার বিভাগের কাছে।
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ