নবীন নিউজ ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ১২:৩৩ পি.এম
ছবি- সংগৃহীত।
হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানসমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন তিনি এ কথা জানান।
রোববার ইসরাইলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরাইলি সেনা নিহত হয়। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।
হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরাইলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’
হিজবুল্লাহ বলেছে, ইসরাইলি হামলার জবাব দিতে তারা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরাইলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরাইল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে এক হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ইসরাইলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলার পর গতকালই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান–অধ্যুষিত এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত সপ্তাহে বলেছে, ইসরাইল–লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।
নবীন নিউজি/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ