বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মেয়র পালিয়ে ভারতে, ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ১১:০০ পি.এম

সংগৃহীত ছবি

চারিদিকে দুর্গন্ধ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছেন পৌরবাসী। প্রতিকার চেয়েও পাচ্ছেন না তারা। এগিয়ে আসছে না প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতারাও।

সাধারণত স্বেচ্ছাসেবী সংগঠনকে জনদুর্ভোগ সংশ্লিষ্ট ঘটনায় এগিয়ে আসতে দেখা গেলেও এবার হদিস নেই তাদের। ক্ষুব্ধ পৌরবাসীর অনেকে সামাজিক মাধ্যমে প্রতিকার চেয়ে আন্দোলনের হুমকি দিলেও ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেনি কেউ। উল্টো প্রতিদিন ময়লার স্তূপে ভরে যাচ্ছে পৌর শহরের পথ।

গত দুই মাস ধরে এমন অচলাবস্থা বিরাজ করছে ফেনীর সোনাগাজী পৌর শহরে। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন পালিয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে এমন অচলাবস্থা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালে গঠিত হওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। তবে গ্যাস ও বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান নেই পৌরসভায়।

ময়লা আবর্জনা মুক্ত রাখতে একপর্যায়ে মেয়র তার নিজ ক্ষমতাবলে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সীমানা প্রাচীরের মধ্যেই বর্জ্য অপসারণ করতে থাকেন। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর স্বপ্রণোদিত হয়ে মেয়রকে বিবাদী করে ফেনীর পরিবেশ আদালতে মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর পাউবোর নির্ধারিত স্থানের আশপাশের বাসিন্দারা পৌরসভা ঘেরাও করে কড়া ভাষায় পূর্বের নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে নিষেধ করেন। পরিচ্ছন্ন কর্মীদেরও কঠোর হুঁশিয়ারি দিলে তারা ময়লা আবর্জনা সরানো থেকে বিরত রয়েছে।

পৌর শহরের বাসিন্দা স্বপন মুর্তজা বলেন, পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনা ফেলার স্থান না পেয়ে বিগত প্রায় দুই মাস ধরে ড্রেনের ময়লা পরিষ্কার করে পাশের গলি কিংবা সড়কের ওপর রেখে দিচ্ছেন। বাসা-বাড়ির মালিকরা বর্জ্যগুলো নির্ধারিত ডাস্টবিনে ও সড়কের আশপাশে বস্তায় ভরে ফেলে যাচ্ছেন। এসব বর্জ্য পচে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে ময়লার শহরে পরিণত হয়েছে সোনাগাজী পৌরসভা।

পারুল আক্তার নামে গৃহিণী বলেন, বর্জ্য অপসারণ না করায় পরিবেশের মারাত্মক ক্ষতির কারণে বাসাবাড়িতে নানা রোগ ছড়িয়ে পড়েছে। কাঁচা বাজার এলাকায় গলি ও ড্রেনে ময়লায় একাকার হয়ে গেছে। মাছ-মাংসের বর্জ্যে দুর্গন্ধে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। রোগবালাই থেকে রক্ষা পেতে তিনি দ্রুত ময়লা আবর্জনা অপসারণের দাবি জানান।

ব্যবসায়ী গিয়াস জিয়াউর রহমান বলেন, গত দুই মাস বাজার থেকে ময়লা অপসারণ না করায় আমরা দুর্ভোগে পড়েছি। বণিক সমিতি, পৌরসভা ও উপজেলা প্রশাসনকে অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছি না।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী বলেন, পৌর শহরের যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ। আমরা ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে কিছু বলতে পারছি না। বারবার অবগত করেও মিলছে না কোনো সমাধান।

সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জামাল উদ্দিন সেন্টু বলেন, পৌরসভার পক্ষ থেকে জমি কিনে দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা করতে হবে। পৌরবাসী খুব কষ্টে দিন কাটাচ্ছে। পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান তিনি।

বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, পৌরবাসীর দুর্ভোগের কথা ভেবে আমরা দ্রুত ময়লা আবর্জনা সরানোর চেষ্টা করছি। স্থায়ী সমাধানের জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো ও জনবসতিহীন এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে বর্জ্যের ভাগাড় স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

তিনি দ্রুত সময়ের মধ্যে পৌর শহরের বর্জ্য গুলো অপসারণ করা হবে আশ্বস্ত করে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা