মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সরানো হচ্ছে বহু জ্যেষ্ঠ কূটনীতিককে, ‘ডিপ স্টেট’ ভাঙবেন ট্রাম্প!

নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০৫:৪৪ পি.এম

সংগৃহীত ছবি

শপথ নেয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ খবর প্রকাশ করেছে সিবিসি নিউজ। ‘ডিপ স্টেট’ ভাঙতে এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলা হয়েছে। পররাষ্ট্র নীতি ঢেলে সাজাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

ডিপ স্টেট ভাঙতে সরকারি কর্মকর্তাদের ওপর খড়গহস্ত যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করা এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 

 
শপথের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। তাদের জায়গায় অনুগত কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। 
 
এছাড়া, আগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র দফতরের বিভিন্ন অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্বে থাকা তিনজন কূটনীতিকও আছেন। 

 
ট্রাম্প তার প্রশাসন সাজাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এতে দেশটির পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী এবং কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এসব উদ্যোগের কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
 
এদিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দেশটির সিনেট। 
 
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হয়। এর মধ্য দিয়ে, এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। 

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কো রুবিও সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া মার্কো বলেন, ‘এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে আমি দারুণ অনুভব করছি। এটি আমার জন্য বড় সম্মানের বিষয়।’ 
 
ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, রাশিয়া, ইরান ও কিউবার বিষয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতির সমর্থক। এছাড়া তিনি কট্টর ইসরাইলপন্থি হিসেবে পরিচিত।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ