নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ০২:৩৩ পি.এম
আর পাঁচটা গণতান্ত্রিক দেশের মতো নয় যুক্তরাষ্ট্রের নির্বাচন। সাধারণ ভোটারদের সরাসরি ভোটে নয়; ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ইলেক্টোরাল কলেজ মূলত একটি ব্যতিক্রমী নির্বাচনী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সাধারণ ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থী নয়; বাছাই করে একটি নির্বাচক দল। পরবর্তীতে সেই নির্বাচক দলের ভোটে চূড়ান্ত হয় কে হবেন দেশের প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম ‘ইলেক্টোরাল কলেজ’। কিন্তু কী এই ইলেক্টোরাল কলেজ? মূলত একটি নির্বাচনী প্রক্রিয়া এটি। যেখানে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি নির্বাচক দল বাছাই করেন সাধারণ মার্কিনীরা।
জনগণের ভোটে নির্বাচিত ইলেক্টোরাল কলেজই প্রেসিডেন্ট নির্বাচন করেন। সাধারণ নির্বাচনের আগে দুই দলই প্রতিটি নির্বাচনী আসনে নিজেদের মনোনীত ইলেক্টোরাল ভোটারের তালিকা জমা দেয়, যাকে বলা হয় স্লেট। নির্বাচনে যে প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে বেশি ভোট পড়ে, তার দলের স্লেটটিই ইলেক্টোরাল ভোটার হিসেবে নির্বাচিত হয়।
কোন অঙ্গরাজ্যে কত ইলেক্টোরাল ভোট থাকবে, তা নির্ধারিত হয় আসন সংখ্যার ভিত্তিতে। প্রতিটি আসনের জন্য একটি করে এবং দুজন সিনেটরের জন্য দুটি ভোট বরাদ্দ থাকে। মূলত, অঙ্গরাজ্য গুলোর জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয় নির্বাচকের সংখ্যা। যে কারণে, জনবহুল ক্যালিফোর্নিয়ার রয়েছে ৫৪, আবার কম জনসংখ্যার মন্টানার রয়েছে মাত্র ৩জন নির্বাচক।
সাধারণ নির্বাচনের পর এই ইলেক্টোরাল ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আলাদা ব্যালটে ভোট দেন। তাদের ভোট গণনার জন্য কংগ্রেস চেম্বারে অনুষ্ঠিত হয় আরেকটি সভা। যে প্রার্থী ম্যাজিক ফিগার ২৭০টি বা তার বেশি ইলেকটোরাল ভোট পাবেন তিনিই হবেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট।
কোনো অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলের ঝুলিতে জমা হয় ওই অঙ্গরাজ্যের নির্ধারিত সব ইলেক্টোরাল ভোট। তবে, ব্যাতিক্রম মেইন ও নেব্রাস্কা। এই দুই অঙ্গরাজ্যে আনুপাতিক হারে বণ্টিত হয় ইলেক্টোরাল ভোটার। গোটা রাজ্যে যে দল বিজয়ী হবে তারা পাবেন ২টি ইলেক্টোরাল ভোট। এবং প্রতিটি নির্বাচনী আসনের বিপরীতে বিজয়ী দলের পক্ষে জমা হবে একটি করে ভোট।
পুরো যুক্তরাষ্ট্রজুড়ে মোট ইলেক্টোরাল ভোটার ৫৩৮ জন। ‘উইনার টেক ইট অল’ নীতির কারণে পুরো দেশের মোট ভোটের হিসেবে এগিয়ে থেকেও পর্যাপ্ত ইলেক্টোরাল ভোট না পেলে পরাজিত হতে হয় প্রার্থীকে। আর তাই, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, ইলিনয়, পেনসিলভানিয়া। কারণ, এই ৬ অঙ্গরাজ্যের হাতেই রয়েছে ১৯১টি ইলেক্টোরাল ভোট।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ