নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৮:১৪ এ.এম
কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তানজিম আব্দুল্লাহ্ (২০) নগরীর অশোকতলা এলাকার আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশালসহ ছয়টি গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল। এসব গ্রুপে আনুমানিক সাড়ে ৭০০ সদস্য রয়েছে। নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, চাঁদাবাজিসহ দাঙ্গা হাঙ্গামা করে আসছিল। অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করত তারা।
নগরীর দিদার মার্কেট এলাকায় ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তানজিমকে গ্রেপ্তার করতে পারলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম বলেন, তানজিম আব্দুল্লাহ একজন ভয়ংকর গ্যাং লিডার। সে অন্তত ছয়টি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্বে ছিল। ছয়টি গ্রুপে প্রায় সাড়ে ৭০০ সদস্য রয়েছে। নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা সে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, তানজিম আব্দুল্লাহ নগরীর আলোচিত শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তার কাছ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য মিলেছে। আমরা এসব গ্যাং গ্রুপ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি।বিকেলের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা