নবীন নিউজ, ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০১:৫৯ পি.এম
সিলেটে বিভাগে সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।
এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়।
সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত এবং চার জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ৩ জন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালক-যাত্রী এবং ৫ জন পথচারী রয়েছেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুজন, এ সময় ৮ জন চালক নিহত হয়েছেন।
সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও দুজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আগস্ট মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।
নবীন নিউজ/জেড
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন