নবীন নিউজ, ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ১০:৪৫ এ.এম
লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে লেবাননের সঙ্গে সিরিয়ার প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (০৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতকে আবারও নিশানা করেছে ইসরায়েল। রাজধানীতে তারা বিমান হামলা চালিয়েছে। ফলে সিরিয়ার সঙ্গে লেবাননের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের এলাকা খালি করার নির্দেশ দেয়। এরপর এ অঞ্চলে হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি ভবনে তারা হামলা চালিয়েছে।
এর আগে আলজাজিরা জানিয়েছে, বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় চৌইফাত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ এলাকাটি বিমানবন্দরের ঠিক পূর্বে অবস্থিত। ফলে বর্তমানে আন্তর্জাতিক এ বিমানবন্দরে বর্তমাসে সীমিত পরিসরে বিমান ওঠানামা করছে।
কেবল বিমানবন্দর নয়, লেবাননের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে পরিচিত আল বেদ্দায়ী ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সেনারা শুক্রবার বিকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ওদেইসাহ শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহর সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ওপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফলে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ