নবীন নিউজ, ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ০৪:১২ পি.এম
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় উৎসব করেছে লোকজন। তবে এ উৎসব খুব দ্রুতই বিষাদে পরিণত হবে কি না তা নিয়ে আশঙ্কা জেগেছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বড় ভুল করেছে ইরান। দিতে হবে চড়া মূল্য। এবার পাল্টা হামলা চালিয়ে কতটা ভয়ংকর প্রতিশোধ নেয় ইসরায়েল সেটাই দেখা বিষয়।
হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে নতুন নির্দেশও দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছে ইসরায়েল। তবে ইরানের আচমকা এমন হামলায় ইসরায়েল হকচকিয়ে গেছে।
যদিও ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে, তার একটি চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইসরায়েল। এর আওতায় থাকবে কমান্ড ও কন্ট্রোল সেন্টার। এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোও।
এমনকি ইসরায়েলের বিরুদ্ধে যারা এই হামলার নির্দেশ দিয়েছেন এবং যারা পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে।
ইরানি এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও ওই হামলায় ইসরায়েলি সেনাসদস্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ইরানের সরকারঘেঁষা বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে, ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ফাঁকি দিয়ে সফল হামলা চালিয়েছে তেহরান।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ