মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে শ্রমিক ধর্মঘট, অচল বেশিরভাগ বন্দরের কার্যক্রম

নবীন নিউজ ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১১:২৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

স্মরণকালের সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি-রফতানির বেশিরভাগ বন্দর। বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। দেশটিতে প্রায় ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বন্দরের কার্যক্রম বন্ধ হওয়ায় অচল হয়ে পড়েছে বেশিরভাগ কার্যক্রম। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ ধর্মঘটের কারণের মার্কিন অর্থনীতিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) একযোগে কাজ বন্ধ করে ধর্মঘটে নামেন হাজার হাজার শ্রমিক। বন্ধ হয়ে যায় বন্দরের সব কার্যক্রম। দেশটির গত অর্ধশত বছরের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে শ্রমিক ধর্মঘটে বন্ধ হয়ে যায় অধিকাংশ বন্দর। ‍
 
মজুরি বৃদ্ধি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিপরীতে নিজেদের সুরক্ষার দাবিতে দেশটির পূর্ব উপকূল ও গালফ কোস্টের বন্দরগুলোতে প্রথম কর্মবিরতি শুরু হয়। এতে অংশ নেন প্রায় ৫০ হাজার শ্রমিক। এর পর তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন বন্দরে।
 
এতে পুরোপুরিভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমদানি-রফতানি প্রক্রিয়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষের ঘটনায় দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা।
 
ধর্মঘট প্রত্যাহারে শ্রমিকদের দাবি নিয়ে মার্কিন বন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস মেরিটাইম অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক করছে ইন্টারন্যাশনাল লংশোরমেনস অ্যাসোসিয়েশন (আইএলএ)। সংস্থাটি বলছে, মেরিটাইম অ্যালায়েন্সের সঙ্গে চুক্তির আওতায় প্রায় ৫০ হাজার সদস্যের কাজ করার কথা। তবে অ্যালায়েন্সের দাবি বন্দরগুলোতে কর্মসংস্থান আছে প্রায় ২৫ হাজার জনের।
 
এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সভাপতি হ্যারল্ড ড্যাগেট বলেন, যুক্তরাষ্ট্রের বন্দরে বিদেশি মালিকানাধীন সমুদ্রবাহী জাহাজ কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করলেও মার্কিন শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না। তাই ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে তারা।
 
এদিকে, প্রাপ্য মজুরি ও অটোমেশনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ধর্মঘট প্রত্যাহারে পদক্ষেপ নিতে জো বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছে দুই শতাধিক ব্যবসায়িক সংগঠন। তবে তাতে কোনো সাড়া মেলেনি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ