শিক্ষার্থীদের সামনে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন।
আটক শাফায়াত আলী (৩৬) একই গ্রামের মৃত শাহ আলমের ছেলে। তিনি একজন মাদকাসক্ত বলে পরিচিত।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, বুধবার সন্ধ্যায় লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত শাফায়াত সেখানে হাজির হয়ে লিটনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, তা জানা যায়নি।
গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জামাল প্রধান বলেন, লিটন শিক্ষক হিসেবে অনেক ভালো ছেলে ছিল। সকালবেলাও তার সঙ্গে আমার কথা হয়েছিল। যে হত্যা করেছে সে একজন মাদকাসক্ত। এলাকাবাসী তাকে ধরতে গেলে দা নিয়ে তেড়ে আসলে তাকে আর ধরা যায়নি। আমি এ হত্যাকারীর ফাঁসির দাবি জানাচ্ছি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভুঁইয়া এই ঘটনায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টায় আসামীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লিটনের মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষকের স্ত্রী মাহমুদা হেলেন বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন ঘাতক শাফায়াত এবং তার ভাই কায়সার।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা