রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার(৭ মার্চ) বেলা ১টায় নয়াপল্টনস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পলওয়েল সুপার মার্কেট ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে এ মিছিল হয়।
এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার, সরকার বিরোধী নানা স্লোগান দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসাথে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো। ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন করবো।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হুমায়ন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান,
আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের তৌহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরি, ইমাম হোসেন নির্ঝন, মো. শাহাবউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।
গত ১ মার্চ ছাত্রদলের কমিটি ভেঙে ৭ সদস্যের আংশিক কমটি ঘোষণা করা হয়।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’