নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ১১:১৯ এ.এম
সংগৃহীত ছবি
ভালো ও মন্দ কাজের প্রতিফল নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ভালো কাজ ও পাপ কাজ লিপিবদ্ধ করেন।
অতঃপর তিনি এভাবে বর্ণনা করেছেন- যে ব্যক্তি নেক কাজ করার ইচ্ছা করে, কিন্তু এখনো তা বাস্তবে আমল করেনি, তার জন্য আল্লাহ তাঁর কাছে একটি পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি সে নেক কাজ করার ইচ্ছা করে এবং তার ওপর আমল করে, তাহলে তার জন্য আল্লাহ ১০ থেকে ৭০০ গুণ বা আরো বেশি গুণ বাড়িয়ে নেকি লিপিবদ্ধ করেন। যদি সে গুনাহর কাজের ইচ্ছা করে এবং তা বাস্তবে পরিণত না করে, তাহলে তার জন্য আল্লাহ তাঁর কাছে একটি পরিপূর্ণ নেকি লেখেন। আর যদি সে গুনাহর ইচ্ছা করে এবং কাজে পরিণত করে, তাহলে তার জন্য আল্লাহ একটিমাত্র গুনাহ লিখে রাখেন। -সহিহ বুখারি, হাদিস : ৬৪৯১
অন্য বর্ণনায় হাদিসটি এভাবে এসেছে : আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, কেউ যখন ইসলাম গ্রহণ করে এবং উত্তম মুসলিম হয়, আল্লাহ তাআলা তার আগের পাপ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল। একটি পূণ্যের বিনিময়ে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত। আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার। -মুসলিম, হাদিস : ৪১
আলোচ্য দুই হাদিস থেকে কয়েকটি বিষয় জানা যায়-
এক. ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি করে সওয়াব লেখা হয়।
দুই. যেকোনো ভালো কাজের প্রতিদান ১০ গুণ বাড়িয়ে দেওয়া হয়।
তিন. ইখলাস ও কাজের বিশুদ্ধতার কারণে কোনো কোনো ভালো কাজের প্রতিদান ৭০০ গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি করা হয়।
চার. একটি পাপে একটি গুনাহ লেখা হয়। কারো ওপর জুলুম করা হয় না।
পাঁচ. যথাযথভাবে তাওবা করলে গুনাহ মাফ হয়।
ছয়. পাপ কাজের ইচ্ছা করে পরে পরিত্যাগ করলেও সওয়াব আছে।
সাত. আমলের প্রতিদানের সঙ্গে নিয়তের নিবিড় সম্পর্ক আছে।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?