রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মিয়ানমারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪ জন

নবীন নিউজ, ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৪ ১১:৫১ এ.এম

সংগৃহীত ছবি

মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জন। এখনো নিখোঁজ রয়েছে ৮৯ জন। 

দেশটির রাজ্য প্রশাসনিক কাউন্সিলের তথ্য দল শনিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া নিউজের। 

এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুর্যোগ মনে করা হচ্ছে টাইফুন ইয়াগিকে। চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, চীন, ও ফিলিপাইনের পর মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালায় এই টাইফুন। এর প্রভাবে টানা বৃষ্টিপাতে দেখা দেয় বন্যা ও ভূমিধস।

মিয়ানমারের রাজ্য প্রশাসনিক কাউন্সিলের তথ্য দল এক প্রতিবেদনে বলেছে, বন্যা ও ভূমিধসের ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত নে পাই তাও ইউনিয়ন টেরিটরিতে ১৬৪ জন, মান্দালয় অঞ্চলে ১৩৪ জন, শান রাজ্যে ৭৮ জন, কায়িন রাজ্যে পাঁচজন, বাগো অঞ্চলে দুজন এবং আইয়ারওয়াদি অঞ্চলে একজনের প্রাণহানি হয়েছে। 

বন্যা নয়টি অঞ্চল এবং রাজ্য জুড়ে কয়েক ডজন জনপদকে প্রভাবিত করেছে, দেশের প্রায় ১৬ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভয়াবহ এই বন্যায় ২ হাজার ১৪৯টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, ৩ হাজার ৪৫৫টি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৪৬টি বিদ্যালয় নিমজ্জিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৫৩৩টি রাস্তা ও সেতু, ২ হাজার ৪৮৯টি বিদ্যুতের খুঁটি এবং ৯৯টি যোগাযোগ টাওয়ার ধ্বংস হয়েছে।

বন্যায় ১ লাখ ৪৮ হাজার ৬৪৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭ লাখ ৩৫ হাজার ৪৬১ একর ধানক্ষেত ধ্বংস ও ১ লাখ ৪৪ হাজর ৯৯৮টি গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে যোগ করা হয়েছে।

সামরিক অভ্যুত্থানের কারণে আগে থেকে নানা সমস্যায় ধুঁকতে থাকা মিয়ানমারের দুর্দশা আরও বাড়িয়েছে বন্যা। টাইফুন ইয়াগি এবং বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের কারণে গত ৯ সেপ্টেম্বর থেকে উদ্ভূত বন্যাটি মিয়ানমারে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী বন্যা।

স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধারকারী সংস্থা এবং বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করতে, স্বাস্থ্যসেবা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের জন্য একসঙ্গে কাজ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ