নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ১১:৫১ এ.এম
সংগৃহীত ছবি
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে 'গণবিয়ে'র আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। তবে এ বিশ্ববিদ্যালয় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এ আয়োজনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
‘এ ধরনের গণবিবাহ আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা এ ধরনের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেননি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।
আরও বলা হয়, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাবির কিছু হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এই গণবিয়েকে কেন্দ্র করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়তেও দেখা যায়।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি