নবীন নিউজ ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৩৫ এ.এম
সংগৃহীত ছবি
এবার কলকাতায় হাসপাতালের শিশু ইউনিটে রোগীর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের এমন অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের ওই ওয়ার্ডবয় সেই নারীকে যৌন নির্যাতন করেন বলে জানিয়েছে পুলিশ।
কলকাতার আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের এমন অভিযোগ উঠেছে।
সম্প্রতি প্রাদেশিক রাজধানীর ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেন ওই মা। সেখানেই তার চিকিৎসা চলছিল। শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন, তখন ওই ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। তার শরীরে বাজেভাবে স্পর্শ করার পাশাপাশি পরিধেয় কাপড় শরীর থেকে আলগা করে ফেলেন। শুধু তাই নয়, এ ঘটনার ভিডিও নিজের মোবাইলেও ধারণ করেন অভিযুক্ত ওই তরুণ।
পরে ভুক্তভোগী নারী রোববার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত তরুণকে গ্রেফতারও করে পুলিশ। সে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামের বাসিন্দা।
অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ