নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩৯ এ.এম
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। খবর এএফপির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি থেকে জ্বালানি লিক হচ্ছিল। লোকজন ট্রাকটি থেকে চুইয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহের সময় গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান এমানুয়েল পিয়েরে জানান, মিরাগোয়ানে শহর এলাকায় এই বিস্ফোরণে আরও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।
আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ান বন্দরের সান্ত থেরেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি ভয়ংকর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।’
প্রধানমন্ত্রী জানান, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে। ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ