নবীন নিউজ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ১০:২৭ এ.এম
সংগৃহীত ছবি
ফের সমস্যায় পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে থমকে গেল অভিনেত্রীর ক্যারিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পরীমণির কলকাতার প্রথম সিনেমার কাজ ‘ফেলুবকশি’। এ সিনেমার শুটিংয়ের কাজ শেষ। খুব ভালোভাবেই কলকাতায় গিয়ে নিজের অভিনয় দক্ষতা ওপার বাংলায় সিনেমার পর্দায় তুলে ধরতে পেরেছেন তিনি। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ডাবিং নিয়ে।
জানা যায়, নতুন এ সিনেমার সব কাজ শেষ হলেও ডাবিং এখনও শেষ হয়নি। আর এ ডাবিংয়ের কাজ শেষ করতে কলকাতায় আরও একবার ঘুরে যেতে হবে পরীকে। কলকাতায় ডাবিংয়ের কাজ শুরু হলেও সেখানে অংশ নিতে পারেননি তিনি। তাই থমকে গেছে ‘ফেলুবকশি’-র কাজ।
ভিসা জটিলতার কারণে কলকাতায় যেতে পারছেন না পরী। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভারতীয় দূতাবাস এখন শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাই চালু রেখেছে। যে কারণে আটকে গেছে পরীর ভিসা। আর তাই ক্যারিয়ারের প্রথম টালিউড সিনেমা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে পরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, টালিউডের নতুন সিনেমা ‘ফেলুবকশি’-তে তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন ভারতীয় পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রকে কেন্দ্র করে গল্প এগোবে। যার একটিতে অভিনয় করতে দেখা যাবে পরীমণিকে। পরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বাকি দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকার ও সোহম চক্রবর্তীকে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’