নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৫ পি.এম
সংগৃহীত ছবি
সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।
শোনা যাচ্ছে, শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরী। এমন গুঞ্জনে ‘ঘি ঢাললেন’ পরীমণি নিজেই। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সাদা রঙের একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন—‘দারুণ’।
সেই পোস্টের তলায় একজন মজার ছলে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। ” জবাবে পরীমণি লেখেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব। ’ পরীমণির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।
শেখ সাদীও পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে পরীমনি তাতে সন্তুষ্ট না হয়ে মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘লাল লাগবে আমার। ’
এটা কি সোশ্যাল মিডিয়ায় পরীমণির রসিকতা নাকি সত্য অভিব্যক্তি তা নিয়ে ভাবনায় পড়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন পরী। যদিও শেখ সাদী ও পরীমনি দুজনই কেবল বন্ধুত্ব হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, তবে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না।
অবশ্য সাদীর গান নিয়ে এটাই প্রথম অনুভূতি প্রকাশ নয় পরীমণির। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।
ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’