নবীন নিউজ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
পাহাড়া ধসে একটি মেগা সুনামির সৃষ্টি হয়েছিল। এতে সৃষ্ট ভূমিকম্পে ৯ দিন ধরে পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়। বিষয়টি বিজ্ঞানিদের চিন্তিত করে তুললে শেষ পর্যন্ত তারা এর রহস্য খুঁজে বের করতে সক্ষম হয়েছে।
এই রহস্য খুঁতে বিশ্বের ১৫ দেশের ৬৮ জন বিজ্ঞানী কাজ করেছেন। তারা পূর্ব গ্রিনল্যান্ডে, বিশেষ করে সুনামি দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাতে সংকেতটি চিহ্নিত করেছেন।
অদ্ভুত এই ঘটনাটি একটি বিশাল হিমবাহ গলে যাওয়ার কারণে হয়। গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি বিশাল ভূমিধস হয়। যে কারণে ২০০ মিটার বা ৬৫০ ফুটের মেগা সুনামি সৃষ্টি হয়েছিল।
সিসমোলজিস্টরা প্রাথমিকভাবে অন্য কিছু ভেবেছিলেন। তারা মনে করেছিলেন, যন্ত্রগুলোর অস্বাভাবিক কম্পন ত্রুটি ছাড়া কিছু নয়। কারণ, সাধারণ ভূমিকম্প হলে যন্ত্রগুলো স্বল্প সময়ের মধ্যে সংকেত দিয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্র ব্যাপারটি আলাদা ছিল। যন্ত্রগুলো প্রায় নয় দিন ধরে ভূকম্পের সংকেত দিয়েছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন সিসমোলজিস্ট এবং পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণার সহ-লেখক স্টিফেন হিকস এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি ভূমিকম্পের সংকেতটিকে একঘেয়ে গুঞ্জন হিসেবে বর্ণনা করেছেন।
এ ঘটনার জন্য বিজ্ঞানীরা বিশ্বের জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন। উষ্ণায়নের প্রভাবে হিমবাহটি বছরের পর বছর ধরে গলেছে এবং সেটাই একটা সময় আছড়ে পড়েছে।
ভয়ঙ্কর এই ঘটনাটি প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কতটা অস্থির হয়ে উঠেছে। গবেষণার লেখকরা সতর্ক করেছেন যে আর্কটিক অঞ্চল এভাবে উষ্ণ হতে থাকলে পরবর্তীকালে মেগা সুনামি আরও ঘন ঘন হতে পারে।
যদিও ভয়ঙ্কর এই সুনামিতে কোনো প্রাণহানির খবর নেই। তবে এটি একটি ঐতিহ্যশালী সামরিক ঘাঁটির ভালোই ক্ষতি করেছে। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেই রুটে যাত্রীবাহি ক্রুজ চলাচল করে থাকে। ভাগ্য ভালো, সেদিন কোনো ক্রুজ এই বিশাল ঢেউয়ের সামনে পরেনি। না হলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। -খবর বিবিসি
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন