রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলে একটি ট্রেন

নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০৩:৫৪ পি.এম

সংগৃহীত ছবি

বিগত সরকারের অন্যতম মেগাপ্রকল্প খুলনা-মোংলা রেলপথে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলাচল করে মাত্র একটি ট্রেন। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল, মোংলা বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সাথেও পণ্য পরিবহন সুগম করা। কিন্তু সেসবই এখন অধরাই রয়ে গেছে। তাই এ প্রকল্পকে হাস্যকর এবং ব্যর্থ বলছেন ব্যবসায়ী ও নাগরিক নেতারা।

রেলওয়ে সূত্র জানায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদনের মধ্যে দিয়ে প্রকল্পটি শুরু হয়। ১৪ বছরে এই মেগা প্রকল্পে ব্যয় হয় ৪ হাজার ২৬১ কোটি টাকা। যার মধ্যে ২ হাজার ৯৪৮ কোটি টাকা বৈদেশিক ঋণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা-মোংলা রেলপথ বাস্তবায়নের পর, দিনের বেশিরভাগ সময়ই অলস পড়ে থাকে।অথচ বেশ ঢাকঢোল পিটিয়েই প্রকল্প শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এই প্রকল্পের মাধ্যমে, এমন আশ্বাসও দেয়া হয়েছিল। কিন্তু এখন এই লাইনে মাত্র একটি ট্রেন-ই চলাচল করে।

খুলনার মোহাম্মাদ নগরের একজন যাত্রী বলেন, আগে যে ট্রেনটা খুলনা থেকে বেনাপোল পর্যন্ত চলতো। সেটা এখন মোংলা যাচ্ছে। এটা কোনো বাড়তি ট্রেন না। সকালে-বিকালে ২টা ট্রেন থাকলে ভালো হতো। মানুষের যাতায়াতে সুবিধা হতো।

সারাদিন আর কোনো রেল চলাচল না করায় বন্ধ থাকে স্টেশনের সকল কর্মকাণ্ড। উদ্বোধনের সাত মাস পরও এই রুটে কোনো পণ্যবাহী ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও নাগরিক নেতারা।

মংলা বন্দর বার্থ-শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, পণ্য পরিবহনের ট্রেন চালু না হওয়ায় এ প্রকল্প থেকে ব্যবসায়ীরা কোনো সুফল পাচ্ছে না। ব্যবসায়ীদের সুফল পেতে হলে এখানে মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান রহিম বলেন, এই প্রকল্প এখন যেভাবে চলছে অবশ্যই এটা একটা হাস্যকর প্রকল্প। এটাকে অর্থনৈতিকভাবে গতিশীল করতে হবে। অন্যথায় এ প্রকল্প থেকে খুলনাবাসী কোনো উপকৃত হবে না।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, খুলনা-মোংলা রেলপথ নিয়ে মহাপরিকল্পনা রয়েছে। তবে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন