বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নভোচারী বুচ-সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মাস্কের প্রতি ট্রাম্পের আহ্বান

নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:১৪ এ.এম

ফাইল ছবি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ আহ্বান জানান তিনি। 

গত বছরের ৫ জুন বোয়িংয়ের মালিকানাধীন মহাকাশযান স্টারলাইনারে করে আট দিনের পরীক্ষামূলক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেন  নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু মহাকাশযানটির যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন প্রায় এক বছর স্থায়ী হতে যাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, জো বাইডেন প্রশাসন কার্যত তাদের মহাকাশে ফেলে রেখে এসেছিল।

মঙ্গলবার দিনের শুরুতে মাস্ক বলেছিলেন, ট্রাম্প তাঁকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মাস্ক বলেছেন, ‘আমরা তা করব।’

আগামী মার্চে বুচ ও সুনিতাকে স্পেসএক্সের মহাকাশযানে করে ফিরিয়ে আনার সময় নির্ধারণ করেছে নাসা।

ডোনাল্ড ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেছেন, ‘আমি দুই সাহসী নভোচারীকে ফিরিয়ে আনতে ইলন মাস্ক ও স্পেসএক্সকে অনুরোধ করেছি। যাদের জো বাইডেন প্রশাসন কার্যত মহাকাশে ফেলে রেখে এসেছিল।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা দুজন মহাকাশ স্টেশনে অনেক মাস ধরে অপেক্ষা করছেন। ফলে শিগগিরই তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন। আশা করি, সবাই নিরাপদে থাকবেন। শুভকামনা ইলন।’

গত বছরের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ওই দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য স্টারলাইনারকে খুব ঝুঁকিপূর্ণ বলে গণ্য করেছিল নাসা। ক্রু ড্রাগন মহাকাশযানে করে তাঁদের ফিরিয়ে আনার জন্য স্পেসএক্সের শরণাপন্ন হয়েছিল সংস্থাটি।

ক্রু ড্রাগন মহাকাশযানটি ইতিমধ্যে মহাকাশ স্টেশনে রয়েছে। এটি বুচ ও সুনিতার জন্য দুটি খালি আসন নিয়ে নাসার ক্রু-৯ নভোচারী রোটেশন মিশনে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেয়।

নাসা গত বছরের ডিসেম্বরে বলেছিল, ক্রু-৯ মহাকাশযানে করে চলতি বছরের ফেব্রুয়ারিতে নভোচারীদের ফিরিয়ে আনার সময় পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে। কারণ, স্পেসএক্সের একটি নতুন ক্রু ড্রাগন ক্যাপসুলের প্রস্তুতি সম্পন্ন করতে আরও সময় লাগবে। এটি ক্রু-১০ মিশনে ব্যবহার করা হবে।

নাসা জানিয়েছে, বুচ, সুনিতাসহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাতজন নভোচারী রয়েছেন। তারা সুস্থ আছেন এবং স্টেশনে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত সময় পার করছেন।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন