রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যৌন নির্যাতনের শিকার ৪০২ জন শিশু-কিশোর উদ্ধার

নবীন নিউজ, ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০৭ পি.এম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সেলাঙ্গর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের ২০টি কেয়ার হোম থেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ৪০২ জন শিশু ও কিশোর-কিশোরীদের উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় এসব প্রতিষ্ঠানের ১৭১ জন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজারউদ্দিন হুসাইন। খবর বিবিসির।

কেয়ার হোমগুলো একটি ইসলামী সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে, তবে ইসলামী সংগঠনটি কোনো অন্যায়ের সাথে জড়িত নয় জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

সম্মেলনে রাজারউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে যেসব শিশুকে উদ্ধার করা হয়েছে, তাদের সবার বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। অপরদিকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বয়স ১৭ থেকে ৬৪ বছরের মধ্যে। 

পুলিশ মহাপরিদর্শক জানান, ওই কেয়ার হোমগুলোতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ধর্মীয় আচরণের অংশ দাবি করে শিশুদের স্পর্শ করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কিছু শিশুকে তাদের চেয়ে কম বয়সীদের সাথে একই রকম যৌন আচরণ করতে শেখানো হয়েছিল।

তিনি বলেন, কখনো কখনো শিশুদের যৌনকাজে লিপ্ত হতে বাধ্য করা হতো। তারা রাজি না হলে কোনো গরম বস্তু শরীরে চেপে ধরে রাখতো। এর কোনো চিকিৎসাও করা হতো না, যতক্ষণ না তা গুরুতর আকার ধারণ করতো।

উদ্ধারকৃত শিশু-কিশোরদের রাজধানী কুয়ালালামপুরের একটি পুলিশ সেন্টারে সাময়িকভাবে রাখা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজারউদ্দিন।

চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বিলান রাজ্যের একটি কেয়ার হোমে শিশু শোষণ, শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের প্রতিবেদন প্রকাশের পর পুলিশ সেলাঙ্গর এবং নেগেরি সেম্বিলান রাজ্যের ২০টি কেয়ার হোমে বুধবার অভিযানগুলো পরিচালনা করে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে অনেক শিশুকে তাদের বাবা-মা এসব কেয়ার হোমে রেখেছিলেন যাতে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে।

এই দাতব্য সংস্থাগুলোকে অর্থায়ন ও ব্যবস্থাপনাগত সহায়তা প্রদান করত মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস (জিআইএসবি)। সুপারমার্কেট থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য উৎপাদন পর্যন্ত বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে এই কোম্পানির। মালয়েশিয়া ছাড়াও বিভিন্ন দেশে জিআইএসবির শাখা রয়েছে।

শিশু শোষণের অভিযোগে জিআইএসবি ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করার কয়েকদিন পরেই এই অভিযান চালানো হয়।

জিআইএসবি বুধবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, কোম্পানি আইনের বিরুদ্ধে যায় এমন কোনও কার্যকলাপের সাথে আপস করে না, বিশেষ করে শিশুদের শোষণের বিষয়ে।

মালয়েশিয়ার মানবাধিকার কমিশন ওয়েলফেয়ার হোমগুলোতে কঠোর প্রবিধানের আহ্বান জানিয়েছে।

কমিশনের শিশু কমিশনার ফারাহ নিনি বলেন, ‘সমস্যা হলো এই জায়গাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ বা তদারকি করা হয় না। মনিটরিং এবং তত্ত্বাবধানের ক্ষেত্রে আমাদের গুরুতর সমস্যা রয়েছে। এসব ব্যাপারে আরও সতর্ক হতে হবে।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ