যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫ জন কানাডিয়ান নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নিহতদের মধ্যে ৩ জনই শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, টেনেসির ন্যাশভিলে একটি বড় মোটরওয়ের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ পাঁচ কানাডিয়ান নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।
ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।
বিবিসি বলছে, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং এরপর এতে আগুন ধরে যায়।
মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনও যানবাহন বা ভবনে আঘাত করেনি।
বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, পথে এই বিমানটি পেনসিলভানিয়া এবং কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল। নিহতদের নাম এখনও জানা যায়নি।
ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কেন্দ্র লোনি বলেছেন, ‘বিপর্যয়কর’ দুর্ঘটনার জেরে বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে বলেছিলেন: ‘আমি খুব দূরে আছি, আমি এটি (জরুরি অবতরণ) করতে পারব না।’
বিবিসি বলছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণ কী হতে পারে তা এখনই নির্ধারণ করা মুশকিল।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ