নবীন নিউজ, ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ১২:৪৪ পি.এম
তথ্য প্রযুক্তির যুগে একটি তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সম্মানিত কাউকে অসম্মানিত করা যায়, যে কারও আর্থিক ও শারীরিক ক্ষতি হয়ে যায় একটি মিথ্যা সংবাদের জন্য। ব্যক্তিগত, রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের সংবাদেই মিথ্যা সংবাদ প্রচারের প্রবণতা লক্ষ্য করা যায়।
সংবাদ প্রচারের ক্ষেত্রে পেশাদার গণমাধ্যম সাংবাদিকতার নীতিমালা মানলেও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো মিথ্যা সংবাদ প্রচারের শীর্ষে চলে আসছে। ব্যক্তি পর্যায়ে তো এর অবস্থা আরও ভয়াবহ। দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ভার্চুয়াল প্লাটফর্মগুলোতে গুজব ছড়িয়ে পড়ছে।
ব্যক্তি পর্যায়ে হোক আর গণমাধ্যমে হোক সংবাদ প্রচারের আগে সত্য-মিথ্যা যাচাই করে নিতে হবে। কেউ যদি একটি তথ্য বা সংবাদ শুনে বা দেখেই তা অন্যের কাছে ছড়িয়ে দেয় তাহলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। এ ব্যাপারে নবীজি (স.) বলেছেন,
كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
অর্থ: কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোনো কথা শোনামাত্রই বলে বেড়ায়। আবু দাউদ ৪৯৯২
কোনো তথ্য বা সংবাদ প্রচারের সময় যদি দেখা যায় তা কারও বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা কারও ব্যাপারে নেতিবাচক তথ্য দেয়া হচ্ছে তাহলে তা আগে যাচাই করে নিতে হবে। যাচাই নিজে না করতে পারলে অন্যের মাধ্যমে হলেও যাচাই করতে হবে। যাচাই না করতে পারলে সংবাদ প্রচার করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
হে বিশ্বাসীগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনে, তাহলে তোমরা তা যাচাই করে দেখবে; যাতে না জেনে তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সুরা হুজরাত ৬
অন্য আয়াতে বলা হয়েছে, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না। নিশ্চয় কান, চোখ, অন্তরের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।’ সুরা বনি ইসরাইল ৩৬
আল্লাহ ও তার রসুলের অনুসারীদের উচিত কোনো কিছু যাচাই ছাড়া প্রচার না করা। নিজে অথবা অন্যের মাধ্যমে যাচাই করে তারপর সত্য মনে হলে এবং ব্যক্তি ও সমাজের জন্য কল্যাণ মনে হলেই কেবল প্রচার করা। ব্যক্তিগত বা দলীয় ক্ষোভ ও প্রতিহিংসা থেকে অন্যের বিরুদ্ধে কোনো কিছু প্রচার না করা।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?