মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

হাউজে কাউসারে প্রিয়নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গী হবেন যিনি

নবীন নিউজ ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার বিশেষ বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন এবং কিয়ামতের কঠিন পরিস্থিতিতে তাদের পিপাসা নিবারণ করবেন। প্রিয়নবী সা. নিজ হাতে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের হাউজে কাউসারের পানি পান করাবেন। 

হাউজে কাউসার নবী মুহাম্মদ সা.-কে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন আল্লাহ তায়ালা। এই হাউজের পানি দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠাণ্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিশকের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন। এর পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে যার একটি স্বর্ণের অপরটি রৌপ্যের। তার পেয়ালার সংখ্যা আকাশের তারকারাজীর মত। 

আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। এরপর তিনি হাসিমুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহসহ সূরা আল-কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জান, কাউসার কি?

আমরা বললাম, আল্লাহ তায়ালা ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। তখন কিছু  মানুষকে ফেরেশতারা হাউজ থেকে হটিয়ে দিবে। আমি বলব, হে রব! সে তো আমার উম্মত। আল্লাহ তায়ালা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। -মুসলিম: ৪০০, মুসনাদে আহমাদ: ৩/১০২

অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ইসরা ও মিরাজের রাতে আমাকে এক প্রস্রবনের কাছে নিয়ে যাওয়া হলো যার দু তীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ, আমি বললাম, জিবরীল এটা কি? তিনি বললেন, এটাই কাউসার।’ -বুখারী: ৪৯৬৪

রাসূল সা. কিয়ামতের দিন যখন তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন তখন তার সঙ্গী হবেন সাহাবি হজরত আবু বকর রা.।  এ বিষয়ে ইউসুফ ইবনে মুসা আল-কাত্তান বাগদাদ র. থেকে বর্ণিত—

হজরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূল সা. আবু বকর রা.-কে লক্ষ্য করে বলেছেন, তুমি হাউজে কাউসারে আমার সঙ্গী হবে। আর তুমি তো গারে সাওরেও আমার সঙ্গী ছিলে। -তিরমিজি, হাদিস : ৩৬৭০

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?