সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

৪২-এ এসে জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০১:৪৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দাম্পত্যজীবনের মাত্র চার বছর পরই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন এই অভিনেত্রী। সম্প্রতি জীবনের ৪১টি বসন্ত পার করে ফেলেছেন বাঁধন। গেল ২৮ অক্টোবর ৪২-এ পা রেখেছেন তিনি। এই সময়ে এসে উপলব্ধি করছেন একজন সঙ্গীর। যা বাঁধন নিজেই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

অভিনেত্রীর কথায়, ‘আমার মেয়ে তো এখন একটু বড় হয়েছে। ও আস্তে আস্তে বুঝছে, মায়ের সবকিছুই একা একাই করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’

তিনি আরও বলেন, ‘এক-দেড় বছর হবে জীবনসঙ্গীর কথা চিন্তা করছি। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। আমি তো বললাম, বিষয়টা এ রকম না যে আশপাশে জীবনসঙ্গী ছড়ায়ে-ছিটায়ে আছে। কিন্তু নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গী দরকার আছে। এখন অনেক বেশি মনে করি যে, একজন জীবনসঙ্গী থাকতেই পারে সঙ্গে। মানুষের থাকে না…। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’

কেমন জীবনসঙ্গী চান জানতে চাইলে বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।’

হঠাৎ বিয়ের পরিকল্পনা সামনে আনার বিশেষ কোনো কারণ আছে কি-না জানতে চাইলে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই। ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আমি তো আপনাকে আগেও বলছি, ৪০ বছরে আমি অন্যরকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো ওই রকম কিছু হয় নাই যে পথচলায় সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি কখনো। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা আসছে, সবাই বাধা হিসেবেই আসছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

যারা এসেছিল, আসার আগে কী ভেবেছিলেন তারা দানব হতে পারে এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘নিঃসন্দেহে না। মানুষকে তো আর ওইভাবে দূর থেকে দেখে কিছু বোঝা যায় না।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’