শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, বিক্রি কমেছে ৬০%

নবীন নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ১১:৫১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দুই মাস আগেও কলকাতার নিউমার্কেট, মার্কুইজ স্ট্রিট এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকতো। তবে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কারফিউ এবং শেখ হাসিনার সরকার পতনের পর কলকাতায় উল্লেখযোগ্য হারে কমে যায় বাংলাদেশি পর্যটক। এর অন্যতম বড় কারণ হলো ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। আগে যারা ভিসা নিয়েছেন, তারাই শুধু ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন।

অধিকাংশ বাংলাদেশি পর্যটক মূলত কলকাতার নিউমার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই থাকেন, কেনাকাটা করেন। এসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সারাবছর।

নিউমার্কেটের শপ অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বিবিসি বাংলাকে বলেন, “মাসখানেকের বেশি সময় হয়ে গেল, বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না। নিউমার্কেটের জামা-কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী- এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি, তাই কেউই আসতে পারছেন না। আমাদের বিক্রি প্রায় ৬০% কমে গেছে গত এক মাসে।”

ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতাভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা
তবে নিউমার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। এ বিষয়ে তিনি বলেন, “ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে, অনেকেরই কেনাকাটা করার বা উৎসবে মাতার মতো অবস্থায় নেই। এছাড়া প্রতিদিনই মিছিল-প্রতিবাদ হচ্ছে। তাই মানুষ এখন এদিকে আসা কমিয়ে দিয়েছে।”

একই অবস্থা মার্কুইস স্ট্রিটেও। বাংলাদেশিরা কলকাতায় গেলে মূলত এই এলাকার হোটেলগুলোতেই থাকেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগের তুলনায় কলকাতায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা এক-তৃতীয়াংশ কমে গেছে।

হোটেলের ঘর প্রায় ফাঁকা
মার্কুইস স্ট্রিট বাংলাদেশিদের কাছে অতি পরিচিত একটি এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় অনেক হোটেল-রেস্টুরেন্ট আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও এই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টারসহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিসেবাই পাওয়া যায়। ফলে এই এলাকায় গেলে কখনও মনেই হবে না যে, এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা।

তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাস থেকে কমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আর অগাস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। এ বিষয়ে মার্কুইস স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনোতোষ সরকার বলেন, “এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল, তারা আসছেন। কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর ৬০ থেকে ৮০% অকুপেন্সি রেট ছিল। এখন সেটা নেমে এসেছে মাত্র ৩০%।”

কলকাতায় গিয়ে কোথায় কী কিনবেনকলকাতায় গিয়ে কোথায় কী কিনবেন
“রুম অকুপেন্সি রেট” হলো হোটেল ব্যবসার একটি শব্দ, যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশে মানুষ থাকছেন, তার হিসাব। অর্থাৎ হোটেলগুলোতে ১০০টি ঘর থাকলে এখন মাত্র ৩০টি ঘরে পর্যটক থাকছেন।

মনোতোষ সরকার বলেন, “মার্কুইস স্ট্রিটে তো শুধু হোটেল নয়, বাংলাদেশি পর্যটকদের জন্য আরও বহু পরিসেবার সংস্থা আছে। তাদেরও মূল ক্রেতা বাংলাদেশিরা। তারা এখন এতটাই কম আসছেন যে, সব ব্যবসায়ীরাই মার খাচ্ছেন। বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে, কিন্তু সেখানেও ৩০% আসন ফাঁকা থাকছে।”

কতদিন এই অবস্থা চলবে, তা অনিশ্চিত। তাই অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কি-না, সে ব্যাপারে ভাবছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা।

নিউমার্কেট
এসএস হগ মার্কেট যা নিউমার্কেট বলে পরিচিত। এই এলাকা এবং তার আশপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসার জন্য, বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় গেলে নিউমার্কেটে কেনাকাটা করেন। বিশেষত পোশাকের দোকানগুলোতে বাংলাদেশি ক্রেতাদেরই ভিড় দেখা যেত।

এ বিষয়ে নিউমার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন, “কিন্তু এক মাস হয়ে গেল, তারা (বাংলাদেশি) এখন আর ভারতে আসছেন না প্রায় কেউই। আমাদের দোকানগুলোর ৬০% বিক্রি কমে গেছে এই এক মাসে। পোশাক, সাজগোজের জিনিস অথবা জুতাসহ সব ব্যবসায়ীই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”

তিনি আরও বলেন, “মাসখানেকের মধ্যেই দুর্গাপুজো। পুজো আর ঈদের আগে আমাদের ব্যবসার বড় সিজন। পুজোর সময়ে যে শুধু যে হিন্দুরা কেনাকাটা করেন, তা নয়। এই সময়ে অনেক নতুন ডিজাইনের পোশাক বাজারে আসে, তাই মুসলমান এবং অবশ্যই বাংলাদেশিরা এই সময়ে কেনাকাটা করতে আসতেন। আবার পাইকারি বাজার থেকে পোশাক কিনে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সে দেশ থেকে ব্যবসায়ীরাও আসতেন। তবে এ বছর কেউই প্রায় আসছেন না। বাংলাদেশের পরিস্থিতি তো একটা কারণ। আবার কলকাতায় এখন বহু মানুষ আরজি করের ঘটনা নিয়ে এতটাই মন খারাপ করে আছেন যে, তারাও কেনাকাটা করতে উৎসাহ পাচ্ছেন না।”

তার কথায়, “কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বোঝা যাচ্ছে না। তাই আগামী পাঁচ-ছয় দিন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে বাজারের পরিস্থিতি যদি কিছুটা উন্নতি হয়, তাহলে ভাল। না হলে এবারের কেনাকাটার মৌসুমটা পুরোই লস আমাদের।”

নিউমার্কেটের কাছাকাছি আরও যে কয়টি বড় শপিংমল বা বড় বড় দোকান আছে, সেখানেও একই পরিস্থিতি বলে জানিয়েছে বিবিসি বাংলা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ