সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নেই’

নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৪ ০৪:০৭ পি.এম


আজ কাল ছোট পর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে বেশচর্চা চলছে । ফেসবুকে পোস্ট করা তাঁদের ছবি ও লেখাগুলো ছিল একই রকম। এরপরই ভক্তরা নানা রকম মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তাদের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জনে মেতে উঠেন। কেউ কেউ তাঁদের জানান শুভকামনা। ফেসবুকে পোস্ট করাকে ঘিরেই তৈরি হয় আলোচনা। 

রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ তটিনীকে দূরের কিছু দেখাচ্ছেন। তাঁদের পছন্দের সেই ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তাঁরা। সেখানে লেখা, ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’

‘এটা আসলে ইচ্ছাকৃত ছিল। আমরা রাফাত মজুমদার রিংকু ভাইয়ের একটা নাটক করেছি, সেই নাটকের প্রচারের জন্য একসঙ্গে ছবিটি পোস্ট করা’এমনটাই জানান তটিনী।

তবে ছবিটি পোস্ট করার পর থেকেই ভক্তদের কাছ থেকে নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে। সেগুলো বেশ উপভোগ করছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। ‘তাঁরা প্রেম করছেন, তাঁদের ভালো মানিয়েছে’-ভক্তদের এমন কথাকে তটিনী গুরুত্ব দিচ্ছেন না। এই অভিনেত্রীর একটাই কথা, এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে।

তবে এই দুই তারকাকে নিয়ে ভক্তদের কৌতূহল নতুন নয়। আট মাস আগে তাঁরা প্রথম ‘প্রণয়’ নাটকে অভিনয় করেন। তারপর তাঁদের জুটি হিসেবে বেশ কিছু কাজ জনপ্রিয়তা পায়। সেই থেকেই কৌতূহল বাড়তে থাকে।

‘আমরা যখন প্রথম একসঙ্গে কাজ শুরু করি, তখন থেকেই আমাদের কাজগুলো দর্শক পছন্দ করতে থাকেন। তখনই আমাদের নিয়ে অনেক কথা বলতেন দর্শক। শুরুতে খুবই ভ্যাবাচেকা খেয়ে যেতাম। তখন এমন হতো যে আসলে এসব বিষয়ে কী বলব, কী ব্যাখ্যা দেব, ভেবে পেতাম না। কারণ, দর্শকদের তো বোঝানো সোজা নয়,’ বলেন তটিনী।

সেই থেকেই এই দুই তারকাকে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ উপভোগ করেন তটিনী। এককথায়, তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন। 

তটিনী বলেন, ‘কী আর ব্যাখ্যা দেব? যেটা নেই, সেটা নেই। আমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বলা যেতে পারে। তবে দর্শকেরা আমাদের নিয়ে কথা বলেন, জুটির প্রশংসা করেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি।’

সর্বশেষে তটিনী যোগ করেন, ‘ধারাবাহিকভাবে আমরা একসঙ্গে এত কাজ করি যে অভিনয় করতে করতেই আমাদের সংযোগটা হয়ে গেছে। ভাইয়া আমাকে অভিনয়ে খুবই সাহায্য করেন। জুনিয়র হিসেবে সেই জায়গা থেকেই ভাইয়াকে সম্মান করি।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’