আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। নির্বাচন নিয়ে দেশের বিনোদন পাড়ায় বেশ উত্তেজনা কাজ করছে। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে অংশ নেবেন না সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন । প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ও খুঁজছেন নতুন সভাপতি।
নিপুণ গণমাধ্যমকে এ বিষয়ে জানান, নির্বাচন আসতে এখনো অনেক সময় বাকি। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, যা শুনছেন তা সত্য। ইলিয়াস কাঞ্চন ভাই এবার নির্বাচন করবেন না। ইলিয়াস কাঞ্চন ভাইদের মতো গুণী শিল্পীরা আসলে নির্বাচনে আসতে চান না। গতবার আমরাই তাকে অনুরোধ করে নির্বাচনে এনেছি। এবারের নির্বাচন নিয়ে যখন কথা উঠেছে তখন কাঞ্চন ভাই নিজেই বলেছেন, তিনি নির্বাচন করবেন না। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাই না। আগামী মার্চে আমরা আনুষ্ঠানিকভাবে প্যানেল নিয়ে কথা বলব। এখন আমরা সমিতির বনভোজন নিয়ে ব্যস্ত আছি।
ডিপজল-রুবেল মিলে হচ্ছে এক প্যানেল হবে শনা গেলেও এবার জানা গেল নতুন খবর। আসন্ন নির্বাচনে একজোট হয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই।
প্যানেল নিয়ে এখনও কথা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই, এমনটাই জানান ডিপজল।
তবে মিশা সওদাগর এখন পর্যন্ত কিছু জানান নি।
উল্লেখ্য, এরই মধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
নবীন নিউজ/ফা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’