ভারতের মুকেশ আম্বানি পরিবার বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ বিখ্যাত। সম্প্রতি পরিবারটি আবার আলোচনায় এসেছে ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে। মুকেশ-নীতার ছোট ছেলের প্রাক্-বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকা। সেখানেই তৃতীয় দিনে নীতা আম্বানি গলায় পান্নার একটা গয়না পরেন । হারটির দাম ৪০০ থেকে ৫০০ কোটি রুপির মাঝামাঝি । যা কোন কোন দেশের জিডিপি এর সমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে এই নেকপিস। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে নেকপিসটি নিয়ে । সামাজিক যোগাযোগমাধ্যমে নীতা আম্বানির এই ছবি ভাইরাল মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে লেখা ‘যেভাবে নীতা আম্বানির গলায় ঝুলছে একটা দেশের জিডিপি’।
অনুষ্ঠানে নীতা আম্বানি মনীশ মালহোত্রার নকশা করা আইভরি রঙের কাঞ্চিপুরম জমকালো একটা শাড়ি পরেন। শাড়িটির সঙ্গে বেশ কিছু হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্নার একটা গয়না পরেন। সেখানে যে পান্নার খন্ডটি ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি ।
এদিকে নিজের নেকলেসের সংগ্রহ থেকে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে একটা নেকলেসের সেট উপহার দিয়েছেন নীতা। নেকলেসটি বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলোর একটি। নাম ‘মোওয়াদ ল’ইনকম্পারেবল’। দাম ৬ কোটি মার্কিন ডলার বা ৬৫৮ কোটি টাকা!
নীতা আম্বানি ডিজাইনারস কালেকশন আর কাস্টমাইজড ফ্যাশনের ভক্ত। প্রতিবার তিনি যখন জনসম্মুখে আসেন, তাঁর ফ্যাশনবোধ নিয়ে আলোচনা অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। সেসবের ভেতরেও নেকলেস নিয়েই আলাপ হয় বেশি। তার সংগ্রহে আছে দামি দামি হীরা, লাল হীরা, পান্না, নীলকান্তমণি, চুনি, প্লাটিনাম, ট্যাফেইট, রেড বেরেল, টোপাজ, ক্যাটস আইয়ের মতো পাথরের তৈরি গয়না।
উল্লেখ্য, নীতা আম্বানির জীবনসঙ্গী মুকেশ আম্বানি ১ লাখ ৬১ হাজার কোটি টাকার মালিক। এই পরিমাণ অর্থ নিয়ে তিনি শুধু ভারতেরই নন, এশিয়ার সেরা ধনী ও বিশ্বের নবম ধনী!
নবীন নিউজ/ফা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’