নবীন নিউজ ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একদিনে পৃথক দুটি ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে নেমে গোসল করতে গিয়ে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়। মারা যাওয়া রাগিব ঢাকার সাভারে আহসানের ছেলে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।
তার সঙ্গে ঘুরতে আসা বন্ধুদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজধানী ঢাকার সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন তারা। মঙ্গলবার বিকেলে সাদাপাথর পৌঁছান তারা। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নেয়ার সময় রাগিব একা পানিতে নামেন। পানিতে নামার পরেই স্রোতে তলিয়ে যান। সবাই মিলে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খোঁজার পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে আরিয়ান ও মেয়ে মুনসুরা পানিতে ডুবে মারা যায়। মঙ্গলবার বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
জানা যায়, তারা দুজন মিলে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় দুজনই তলিয়ে যায়। তাৎক্ষণিক রাস্তার চলমান লোকজন দুজনকে উদ্ধার করেন। স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি এম বদিউজ্জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা