নবীন নিউজ, ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩২ এ.এম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্য একটি দুর্ঘটনায় শিশু, নারীসহ চারজন নিহত হয়েছে। এ ছাড়া নীলফামারীতে দোকান থেকে বিস্কুট কেনার পর দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় আড়াই বছরের শিশু নিহত হয়েছে।
গোপালগঞ্জ :
কাশিয়ানী থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, গতকাল সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বাসের এক নারীসহ পাঁচ যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ১৭ জনকে খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান।
দ্রুতগতি ও ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নিহত ছয়জন হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের রহিজ শেখ (২৪), সাতক্ষীরা সদর উপজেলার সাতালী গ্রামের সৈয়দ মামশাদ আলী (৩১), বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের সাইদুর রহমান (৪৪), একই জেলার মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মো. সাগর মোল্যা (২৪), খুলনা সদরের টুটপাড়ার তহুরা বেগম (৫৫) এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের তানিয়া আফরোজ (২৮)। এর মধ্যে প্রথম পাঁচজন ঘটনাস্থলে ও একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নরসিংদী:
ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু, নারীসহ চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও চারজন। শনিবার রাত সাড়ে ৯টায় মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রায়পুরা থানার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের তানজিনা জেরিন (২৪), আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন নাহার (৩৫), তার ছেলে সাজিত (১২) ও সাদ্দাম হোসেনের মেয়ে ছাবিহা (১৪)।
আহত ও নিহতদের স্বজনরা জানান, রাজধানীর মিরপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে ফিরছিলেন আটজন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই নারী, শিশুসহ চারজন নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহসহ গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
নীলফামারী:
দোকানে বিস্কুট কেনার পর দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় আড়াই বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। গতকাল বিকেলে জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া খালুয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার হোসেন আলীর ছেলে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা