নবীন নিউজ ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ১০:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
মিস ইন্ডিয়ার খেতাব জিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ভালো উচ্চতা, সুন্দর চেহারা, প্রতিভা থাকার পরেও ক্যারিয়ারে বড় কোনো সাফল্যের দেখা পাননি তিনি।
সেনা পরিবারে জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা নেই। একাধিক সম্পর্ক, বিচ্ছেদ, বিয়ের আগেই গর্ভবতী হওয়া- নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
চলচ্চিত্রে নয়, বাস্তব জীবনেও কোনো মেয়ের বিয়ের আগে গর্ভবতী হওয়া ভালোভাবে গ্রহণ করতে পারে না পরিবার, সমাজ। নেহার সঙ্গেও ঠিক এমন কিছুই ঘটেছে। বিয়ের আগেই গর্ভধারণ করেন এই অভিনেত্রী। যেটা জানতে পেরে অবাক হন পরিবারের সদস্যরা। স্পষ্ট ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন নায়িকাকে। জানিয়ে দেন, এই সময়ের মধ্যেই বিয়ে করতে হবে তাকে।
পরিবারের এমন আল্টিমেটামের পর বন্ধুকে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন নেহা। সিনেমাটিক এমন ঘটনাই নাকি ঘটেছে অভিনেত্রীর জীবনে।
১৯৮০ সালের ২৭ অগাস্ট কেরালার কোচিতে একটি সেনা পরিবারে জন্মগ্রহণ করেন নেহা ধুপিয়া। তার বাবা প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার ছিলেন।
সেনা পরিবারের মেয়ে হয়েও পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ের জগতে প্রবেশ করেন এই তারকা। সেখান থেকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
২০০৩ সালে ‘কেয়ামত: সিটি আন্ডার থ্রেট’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নেহা। এরপর ২০০৪ সালের ‘জুলি’ ছবি দিয়ে পরিচিত পান।
বর্তমানে অঙ্গদ বেদির সঙ্গে এই নায়িকার সুখী সংসার। ২০১৮ সালে গোপনে অঙ্গদ বেদীকে বিয়ে করেন এই নায়িকা। একই বছরে তাদের মেয়ে মেহরেরও জন্ম হয়। প্রথম সন্তান জন্মের আগেই জানা যায়, গর্ভাবস্থার কারণে অঙ্গদ বেদীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা।
একটি সাক্ষাৎকারে বিয়ের আগে গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন এই নায়িকা। নেহা বলেছিলেন- ‘কোনো প্রস্তুতি ছাড়াই আমাদের বিয়ে হয়েছে।’
অভিনেত্রীর কথায়, ‘বিয়ের আগেই আমি গর্ভবতী হয়ে যাই। যখন বিষয়টি জানতে পারি, আমি আমার বাবা-মাকে জানাই। তারা আমাকে বিয়ের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়। এরপর মুম্বাইয়ে গিয়ে অঙ্গদকে বিয়ে করি।’
বিয়ের পরপরই গর্ভধারণের খবর প্রকাশ্যে আনেন নেহা। মে মাসে এই জুটির বিয়ের পর নভেম্বরেই কন্যা সন্তানের জন্ম দেন এই নায়িকা।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’