নবীন নিউজ ডেস্ক ২৪ আগষ্ট ২০২৪ ১০:৪১ এ.এম
সংগৃহীত ছবি
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের বাবা-মায়ের বাড়ি ফেনী শহরে। কয়েকদিন ধরে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এই জেলার অধিকাংশ এলাকা। ফেনী শহরে অবস্থিত পুতুলদের বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠেছে। এমন পরিস্থিতিতে ফেনীতে বসবাস করা নিজের ভাই-বোনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এই সংগীতশিল্পী।
জানা গেছে, ফেনী শহরের ওই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। বন্যার পানি বেড়ে যাওয়ায় এখন সেই বাড়িতে পানিবন্দী সবাই।
ফেনীতে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখন ভাই-বোনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পুতুল। একটি সংবাদমাধ্যমকে পরিস্থিতি জানিয়ে পুতুল বলেন, ‘খুব খারাপ অবস্থা। আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, গতকাল থেকে ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। ভাইয়ের পরিবারের কথা জানি না। ছোট ছোট বাচ্চা ওদের। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।’
বন্যার ভয়াবহতার কথা জানিয়ে পুতুল যোগ করেন, ‘আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আল্লাহ আমাদের রক্ষা করো।’
উল্লেখ্য, ফেনী শহরেই বেড়ে উঠেছেন পুতুল। ২০০৬ সালে জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে আবির্ভাব ঘটে তার।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’