নবীন নিউজ, ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ১২:০৪ পি.এম
মাত্র দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু গেল ৫ জুন মহাকাশে পাড়ি জমানো এই দুই নভোচারী এখনও জানেন না তারা কবে পৃথিবীর মাটি স্পর্শ করবে।
প্রথমবারের মতো বোয়িংয়ের নতুন স্টারলাইন ক্যাপসুলে করে মহাকাশে গিয়েছিলেন সুনিতা ও বুচ। কিন্তু নিরাপত্তা উদ্বেগের কারণে এখন মহাকাশেই আটকা পড়েছেন তারা।
অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা ওই দুই নভোচারীর জন্য প্রাণঘাতী নয়। তবে মহাকাশে দীর্ঘদিন থাকার কারণে তাদের শরীরের ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এর আগেও নভোচারীর মহাকাশে দীর্ঘদিন থাকার নজির রয়েছে। নাসার নভোচারী ফ্রাঙ্ক রুবিও একটানা ৩৭১ দিন মহাকাশে অবস্থান করেছেন। এতে শরীরের ওপর কী প্রভাব পড়েছে, তা গবেষকদের বোঝার জন্য কাজে লাগতে পারে।
তবে দীর্ঘ সময় মহাকাশে কাটানোর কারণে ক্যানসার, হার্টের রোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনটা বলছে খোদ নাসা। মহাকাশে থাকা বিকিরণের প্রভাবেই এমনটা ঘটতে পারে। পৃথিবীতে থাকা চুম্বকীয় ক্ষেত্র আমাদের সূর্যের বিকিরণ থেকে রক্ষা করে। কিন্তু মহাকাশযান পৃথিবীর বায়ুমন্ডলের মতো সুরক্ষা দেয় না। নাসা বলছে, দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে এসব স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।
মহাকাশে মাধ্যাকর্ষণ নেই, তাই সহজেই ভেসে থাকা যায়। এমন দারুণ জিনিসের নেতিবাচক দিকও আছে। কেননা এর প্রভাবে নভোচারীদের হাড় ও মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। মাধ্যাকর্ষণ না থাকলে হাড় ঘনত্ব হারায়। এতে হাড়ে থাকা মিনারেল শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। এর ফলে নভোচারীর প্রস্রাবে ক্যালসিয়াম বেড়ে যায় এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। আর মাংসপেশিও দুর্বল হয়ে পড়ে মাধ্যাকর্ষণ না থাকার কারণে।
মহাকাশে দীর্ঘদিন থাকলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে। মাধ্যাকর্ষণ না থাকায় চোখ বড় হয়ে যায় এবং দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসে। মহাকাশে গেলে অন্যান্য মাংসপেশির মতো হৃদপিণ্ডও ছোট হয়ে আসে। তবে হৃদপিণ্ড ছোট হয়ে আসার কারণে যে পরিবর্তনগুলো ঘটে, তা পৃথিবীতে ফেরত আসার পর ভালোভাবে অনুভব করেন নভোচারীরা। এ ছাড়া মহাকাশে থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দেয়।
তবে সুখবর হচ্ছে, দুই নভোচারীর পৃথিবীতে ফিরে আসার সম্ভাব্য একটি সময় জানা গেছে। এজন্য অবশ্য তাদের আরও কয়েক মাস মহাকাশেই থাকতে হতে পারে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই দুই নভোচারীকে ফিরিয়ে আনা হতে পারে। যদিও এর আগেও নিয়ে আসা হতে পারে তাদের। সেপ্টেম্বরে স্পেসএক্স মিশন পাঠাবে। ওই মিশনে করে সুনিতা ও বুচকে ফিরিয়ে আনা হতে পারে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ