রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রেমিকের বোনের বাড়িতে প্রেমিকার মৃত্যু

নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৪ ১১:২৪ এ.এম

ফাতেমা আক্তার আঁখি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেনী শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে  মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মেডিল্যাব হাসপাতাল সংলগ্ন অ্যাডভোকেট অলি উল্ল্যাহ ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঁখি শহরের নাজির রোড এলাকার জাহাঙ্গীর আলম ও জুলেখা দম্পতির মেয়ে।


 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পোল্যান্ড প্রবাসী সালাউদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সালাউদ্দিন পোল্যান্ডে চলে যান। সম্প্রতি সালাউদ্দিনকে বিয়ের জন্য জোর করলে তিনি রাজি হচ্ছিলেন না। 

সালাউদ্দিনের বোনের শ্বশুর আবুল কাশেম জানান, দুপুর ১২টার পর হঠাৎ বাসা থেকে কল আসে অপরিচিত এক মেয়ে ঘরের ভেতর একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা ধাক্কাধাক্কি করার পরও দরজা খুলছে না। পরে বাসায় গিয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি মেয়েটি ফ্যানের সাথে ঝুলছে। 


আবুল কাশেমের স্ত্রী আলেয়া বেগম বলেন, ঘরে আমি ও আমার দুই পুত্রবধূ ছিলাম। আমাদের রান্নাঘরে রংয়ের কাজ চলছিল। এমন সময় হঠাৎ এই মেয়ে দৌড়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। এরপর কিছু বুঝে ওঠার আগেই আমার বড় বউয়ের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। 


সালাউদ্দিনের বোন সাফিয়া আক্তার নাদিয়া বলেন, আমার ভাইয়ের সাথে এই মেয়ের সম্পর্ক ছিল সেটা আজকেই জেনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করার পর তার পরিবারের লোকজন এখানে এলে তাদের কাছ থেকেই এমন কথা শুনেছি। এর আগে কখনও তার সাথে আমার দেখা বা কথা হয়নি। দেশে এলে আমরা ভাইকে বিয়ে করাবো এমন তথ্য জেনেই সম্ভবত মেয়েটি এমন কাজ করেছে।  

এদিকে আঁখির পরিবারের সদস্যরা জানান, সালাউদ্দিনের সাথে ২০১৮ সালে আঁখির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের জানুয়ারি মাসে সালাউদ্দিনের মায়ের মৃত্যুর পর তার কথা মতো আঁখি তাদের বাড়িতে গিয়েছিল। তবে সালাউদ্দিনের ভাই বাপ্পি ও বোন নাদিয়া সবসময় আঁখির বিষয়ে হস্তক্ষেপ করতো। তারা এ সম্পর্ক কখনও মেনে নিতে পারেনি। আজ কৌশলে ডেকে নিয়ে আঁখিকে তারা হত্যা করেছে। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা গণমাধ্যমকে জানান, ঘটনার আগে ওই তরুণীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিল। তখন এ ঘটনা শুনে পরিবারের সদস্যদের সাথে নিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, তরুণীর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ মামলা বা অভিযোগ করেনি৷ 

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা