বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কিশোর গ্যাং লিডার আরিফ বাহিনীর হামলায় আহত ৬ জন

নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ১০:২৪ এ.এম

সংগৃহীত ছবি

বরগুনায় বেড়াতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং আরিফ বাহিনীর হামলায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আব্দুল হক (৬০), দেলোয়ার ফরাজি (৪৫), বিপ্লব (৩৩), ইউনুস ফকির (৬০), মো. সেলিম ফরাজি (৬৫) ও আব্দুল করিম (৫০)।

কিশোর গ্যাং লিডার আরিফ একই এলাকার ডাকাত নাকবোচা আবদুল্লাহর ছেলে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের ক্যাডার হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে নানাবাড়ি বরগুনার কেওরাবুনিয়া এলাকায় বেড়াতে আসেন আরিফ ফরাজী নামে এক যুবক। পরে আরিফ ওই এলাকার ঘটবাড়িয়া বাজারে গেলে কিশোর গ্যাং লিডার আরিফের নেতৃত্বে কয়েকজন যুবক তার মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও আছে কিনা দেখতে চান। এ সময় তার ফোনে আন্দোলনের ভিডিও থাকায় তাকে মারধর করাসহ মোবাইল ফোনটি ভেঙে ফেলেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী আরিফ থানায় মামলা করলে কিশোর গ্যাং লিডার আরিফের নেতৃত্বে তার বাবা ডাকাত আবদুল্লাহ, নিজাম, বাদল, রাজিব ও সজিব, বাদশা, সজিবসহ ৫০/৬০ জন ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী আরিফ ফরাজীর চাচা সেলিম ফরাজিসহ মামলার পক্ষে অবস্থান নেওয়া কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এ ছাড়া গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত আব্দুল হকের স্ত্রী সালেহা বেগম বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী। সন্ধ্যায় কয়েকজন যুবককে অস্ত্র হাতে নিয়ে আসতে দেখে আমি তাকে দোকান বন্ধ করতে বলি। পরে দোকান বন্ধ করে নামার সঙ্গে সঙ্গেই তাকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া দোকানে হামলা চালিয়ে সবকিছু ভেঙে ফেলা হয়েছে।

ভুক্তভোগী আরিফের চাচা আহত মো. সেলিম ফরাজি বলেন, আমার ভাতিজা আরিফ নারায়ণগঞ্জ থেকে বরগুনায় এলে আন্দোলনের বিষয়ে জানতে চান এলাকার কিশোর গ্যাং লিডার আরিফসহ কয়েকজন যুবক। এ সময় আরিফ তাদের বলে যে, সে আন্দোলন করেনি। কিন্তু তারা মানতে রাজি না হয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং আরিফকে মারধর করেন। পরে আহত অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করে তাদের নামে থানায় একটি মামলা করি। এরপর বিকেলে আমরা ঘটবাড়িয়া বাজারে গেলে সন্ধ্যার দিকে হঠাৎ অস্ত্র হাতে কয়েকজন এসে আমাকেসহ আশপাশের অনেককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে থানা পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা